4578 - أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ دَاوُدَ بْنِ وَرْدَانَ، قَالَ: حَدَّثَنَا عِيسَى بْنُ حَمَّادٍ، قَالَ: أَخْبَرَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ عَجْلَانَ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، أَنَّهُ حَدَّثَهُ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، أَتَى ابْنَ مُطِيعٍ لَيَالِي الْحَرَّةِ، فَقَالَ: ضَعُوا لِأَبِي عَبْدِ الرَّحْمَنِ وِسَادَةً، فَقَالَ: إِنِّي لَمْ آتِ لِأَجْلِسَ، إِنَّمَا جِئْتُ لِأُكَلِّمَكَ كَلِمَتَيْنِ سَمِعْتُهُمَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ نَزَعَ يَدًا مِنْ طَاعَةٍ لَمْ تَكُنْ لَهُ حُجَّةٌ يَوْمَ الْقِيَامَةِ، وَمَنْ مَاتَ مُفَارِقَ الْجَمَاعَةِ، فَإِنَّهُ يَمُوتُ مَوْتَةَ الْجَاهِلِيَّةِ»
رقم طبعة با وزير = (4559)تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «ظلال الجنة» (1075 - 1076). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن
আব্দুল্লাহ ইবনু উমর (রাদিয়াল্লাহু আনহু) হাররার রাতের ঘটনায় ইবনু মুতী’ এর কাছে এলেন। তখন ইবনু মুতী' বললেন, আবূ আব্দুর রহমানের জন্য একটি বালিশ রাখো। তখন তিনি (ইবনু উমর) বললেন: আমি বসার জন্য আসিনি। আমি শুধু আপনার সাথে দু'টি কথা বলার জন্য এসেছি, যা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট থেকে শুনেছি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি: যে ব্যক্তি আনুগত্য থেকে হাত গুটিয়ে নেবে, কিয়ামতের দিন তার জন্য কোনো প্রমাণ থাকবে না। আর যে ব্যক্তি জামাআত থেকে বিচ্ছিন্ন অবস্থায় মারা যাবে, সে জাহিলিয়্যাতের মৃত্যুবরণ করবে।

সহীহ ইবনু হিব্বান (4578)