438 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا كَامِلُ بْنُ طَلْحَةَ الْجَحْدَرِيُّ، قَالَ: حَدَّثَنَا لَيْثُ بْنُ سَعْدٍ، عَنْ عَقِيلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، [ص:181] أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَحَبَّ أَنْ يُنْسَأَ لَهُ فِي أَجَلِهِ، وَيُبْسَطَ لَهُ فِي رِزْقِهِ، فَلْيَصِلْ رَحِمَهُ». [1: 2]
رقم طبعة با وزير = (439)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (276)، «صحيح أبي داود» (1486): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين غير كامل بن طلحة الجحدري، فقد وثقه المؤلف وأحمد والدارقطني، وقال أبو حاتم وغيره: لا بأس به.
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যে ব্যক্তি চায় যে, তার আয়ু বাড়িয়ে দেওয়া হোক এবং রিযিকে প্রশস্ততা ‍দান করা হোক, সে যেন রক্ত সম্পর্ক বজায় রাখে।”[1]



[1] সহীহ আল বুখারী: ৫৯৮৬; সুনান বাইহাকী: ৭/২৭; আদাবুল মুফরাদ: ৫৬; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৪২৯; সহীহ মুসলিম: ২৫৫৭; মুসনাদ আহমাদ: ৩/২২৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৭৬।)

সহীহ ইবনু হিব্বান (438)