437 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا سُرَيْجُ بْنُ يُونُسَ، قَالَ: حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ، عَنْ عَمْرِو بْنِ عُثْمَانَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَوْهَبٍ، عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ، أَنَّ أَبَا أَيُّوبَ الْأَنْصَارِيَّ، أَخْبَرَهُ أَنَّ أَعْرَابِيًّا عَرَضَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخَذَ بِزِمَامِ نَاقَتِهِ، فقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَخْبِرْنِي بِأَمْرٍ يُدْخِلُنِي [ص:180] الْجَنَّةَ وَيُنْجِينِي مِنَ النَّارِ؟، قَالَ: فَنَظَرَ إِلَى وُجُوهِ أَصْحَابِهِ وَكَفَّ عَنْ نَاقَتِهِ وَقَالَ: «لَقَدْ وُفِّقَ، أَوْ هُدِيَ، لَا تُشْرِكْ بِاللَّهِ شَيْئًا، وَتُقِيمُ الصَّلَاةَ، وَتُؤْتِي الزَّكَاةَ، وَتَصِلُ الرَّحِمَ دَعِ النَّاقَةَ! ». [1: 2]
رقم طبعة با وزير = (438)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح الترغيب والترهيب» (747): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.
رقم طبعة با وزير = (438)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح الترغيب والترهيب» (747): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.
আবু আইয়ুব আল আনসারী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সামনে আসলেন অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উটের লাগাম ধরলেন এবং বললেন: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাকে একটি এমন একটি আমল সম্পর্কে বলুন, যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে এবং জাহান্নাম থেকে মুক্তি দিবে!” রাবী বলেন: “তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর সাহাবীদের দিকে তাকালেন, নিজের উটকে থামিয়ে দিলেন এবং বললেন: “তাকে (এতো সুন্দর বিষয়ে প্রশ্ন করার) তাওফীক দেওয়া হয়েছে অথবা (রাবীর সন্দেহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন) তাকে পথ দেখানো হয়েছে! তুমি আল্লাহর সাথে কোন কিছুকে শরীক করবে না, সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে এবং আত্নীয়তার সম্পর্ক বজায় রাখবে। এখন উট ছেড়ে দাও।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৫/৪১৭; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ৪৯; বাগাবী, শারহুস সুন্নাহ: ৮; সহীহ মুসলিম: ১৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসকে সহীহ বলেছেন। (সহীহ আত তারগীব ওয়াত তারহীব: ৭৪৭।)

সহীহ ইবনু হিব্বান (437)