416 - أَخْبَرَنَا شَبَابُ بْنُ صَالِحٍ، قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، قَالَ: أَخْبَرَنَا خَالِدٌ، عَنْ خَالِدٍ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ سَعْدِ بْنِ مَالِكٍ، قَالَ: سَمِعَتْهُ أُذُنَايَ، وَوَعَاهُ قَلْبِي مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ: «مَنِ ادَّعَى أَبًا فِي الْإِسْلَامِ، وَهُوَ يَعْلَمُ أَنَّهُ غَيْرُ أَبِيهِ، فَالْجَنَّةُ عَلَيْهِ حَرَامٌ»، قَالَ: فَذَكَرْتُ ذَلِكَ لِأَبِي بَكْرَةَ، قَالَ وَأَنَا سَمِعَتْهُ أُذُنَايَ، وَوَعَاهُ قَلْبِي مِنَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. [2: 109]
رقم طبعة با وزير = (417)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، وهب بن بقية من رجال مسلم، ومن فوقه ثقات على شرطهما، خالد الأول هو ابن عبد الله الواسطي الطحان، وخالد الثاني هو ابن مهران الحذاء.

সা‘দ বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার দুই কান শ্রবণ করেছে, আমার অন্তর হৃদয়ঙ্গম করেছে; নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যে ব্যক্তি ইসলামে কাউকে বাবা দাবী করে, অথচ সে জানে যে সে ব্যক্তি তার বাবা নয়, তবে তার জন্য জান্নাত হারাম।” তখন আবু বাকরাহ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন: “এটি আমিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি।” তিনি বলেন, আমি হাদীসটি আবু বাকরাহ রাদ্বিয়াল্লাহু আনহুকে বললে, তিনি বলেন, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে আমার দুই কান শ্রবণ করেছে, আমার অন্তর হৃদয়ঙ্গম করেছে।”[1]
[1] সহীহ আল বুখারী: ৬৭৬৬; সুনানু বাইহাকী: ৭/৪০৩; মুসনাদ আহমাদ: ১/১৮১; সহীহ মুসলিম: ১৩৭০; আবু দাউদ: ৫১১৫; আত তায়ালিসী: ২২৭৪; ইবনু মাজাহ: ২৬১১; মাজমা‘উয যাওয়াইদ: ১/৯৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (গায়াতুল মারাম: ২৬৭)

সহীহ ইবনু হিব্বান (416)