415 - أَخْبَرَنَا حَامِدُ بْنُ مُحَمَّدِ بْنِ شُعَيْبٍ، حَدَّثَنَا سُرَيْجُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا خَالِدٌ، عَنْ أَبِي عُثْمَانَ، قَالَ: لَمَّا ادُّعِيَ زِيَادٌ، لَقِيتُ أَبَا بَكْرَةَ، فَقُلْتُ: مَا هَذَا الَّذِي [ص:159] صَنَعْتُمْ؟ إِنِّي سَمِعْتُ سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ، يَقُولُ: سَمِعَ أُذُنَايَ، وَوَعَاهُ قَلْبِي، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنِ ادَّعَى أَبًا فِي الْإِسْلَامِ، وَهُوَ يَعْلَمُ أَنَّهُ غَيْرُ أَبِيهِ، فَالْجَنَّةُ عَلَيْهِ حَرَامٌ»، فقَالَ أَبُو بَكْرَةَ: وَأَنَا سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. [3: 19]
رقم طبعة با وزير = (416)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «غاية المرام» (267): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين، خالد هو ابن مهران الحذاء، وأبو عثمان هو عبد الرحمن بن مل النهدي.
আবু ‍উসমান (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, যিয়াদের ব্যাপারে দাবী করা হয়, তখন আমি আবু বাকরাহ রাদ্বিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ করি এবং তাকে বলি: “আপনারা এসব কী করছেন? আমি সা‘দ বিন আবী ওয়াক্কাস রাদ্বিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আমার দুই কান শ্রবণ করেছে, আমার অন্তর হৃদয়ঙ্গম করেছে; নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যে ব্যক্তি ইসলামে কাউকে বাবা দাবী করে, অথচ সে জানে যে সে ব্যক্তি তার বাবা নয়, তবে তার জন্য জান্নাত হারাম।” তখন আবু বাকরাহ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন: “এটি আমিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৫/৪৬; সহীহ মুসলিম: ৬৩; সুনান বাইহাকী: ৭/৪০৩; আবু আওয়ানা: ২/৩০; সহীহ আল বুখারী: ৪৩২৬; দারেমী: ২/২৪৪; বাগাবী, শারহুস সুন্নাহ: ২৩৭৬; ইবনু মাজাহ: ২৬১০; আবু দাউদ: ৫১১৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (গায়াতুল মারাম: ২৬৭)

সহীহ ইবনু হিব্বান (415)