380 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ بَشَّارٍ الرَّمَادِيُّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ يَبْلُغُ بِهِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى: إِذَا هَمَّ عَبْدِي بِحَسَنَةٍ، فَاكْتُبُوهَا حَسَنَةً، فَإِذَا عَمِلَهَا، فَاكْتُبُوهَا بِعَشْرِ أَمْثَالِهَا، وَإِذَا هَمَّ عَبْدِي بِسَيِّئَةٍ، فَلَا تَكْتُبُوهَا بِمِثْلِهَا، فَإِنْ تَرَكَهَا، فَاكْتُبُوهَا حَسَنَةً». [3: 68]
رقم طبعة با وزير = (381)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، إبراهيم بن بشار روى له أبو داود والترمذي، وهو حافظ، وقد توبع، ومن فوقه ثقات من رجال الشيخين.
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহান আল্লাহ থেকে বর্ণনা করেন, তিনি বলেন, মহান আল্লাহ বলেছেন: “যখন আমার বান্দা কোন ভাল কাজ করার চিন্তা করবে, তখন তোমরা তার জন্য একটি সাওয়াব লিখবে, যখন সে আমল করবে, তখন তোমরা তার দশগুণ সাওয়াব লিখবে। আর যখন আমার বান্দা কোন মন্দ কাজ করার চিন্তা করবে, তখন তোমরা অনুরুপভাবে লিপিবদ্ধ করবে না। যদি সে পাপ কাজটি ছেড়ে দেয়, তবে তার জন্য একটি সাওয়াব লিপিবদ্ধ করবে।”[1]



[1] মুসনাদ আহমাদ: ২/২৪২; সহীহ মুসলিম: ১২৮; তিরমিযী: ৩০৭৩; সহীহ আল ‍বুখারী: ৭৫০১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওদ্বুন নাদ্বীর: ৯৫৫।)

সহীহ ইবনু হিব্বান (380)