379 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ اللَّهِ جَلَّ وَعَلَا، قَالَ: «إِذَا تَحَدَّثَ عَبْدِي أَنْ يَعْمَلَ حَسَنَةً، فَأَنَا أَكْتُبُهَا لَهُ حَسَنَةً مَا لَمْ يَعْمَلْ، فَإِذَا عَمِلَهَا، فَأَنَا أَكْتُبُهَا بِعَشْرِ أَمْثَالِهَا، وَإِذَا تَحَدَّثَ بِأَنْ يَعْمَلَ سَيِّئَةً، فَأَنَا أَغْفِرُهَا مَا لَمْ يَفْعَلْهَا، فَإِذَا فَعَلَهَا، فَأَنَا أَكْتُبُهَا مِثْلَهَا». [3: 68]
رقم طبعة با وزير = (380)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الروض النضير» (955): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.
رقم طبعة با وزير = (380)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الروض النضير» (955): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহান আল্লাহ থেকে বর্ণনা করেন, মহান আল্লাহ বলেন: “যখন আমার বান্দা কোন ভালো কাজ করার জন্য মনে মনে বলে, আমল না করা পর্যন্ত আমি তার জন্য একটি সাওয়াব লিখি, যখন সে আমল করে তখন আমি তার দশগুণ সাওয়াব লিপিবদ্ধ করি। আর যখন সে কোন মন্দ কাজ করার জন্য মনে মনে বলে, আমল না করা পর্যন্ত আমি তাকে ক্ষমা করে দেই, যখন সে আমল করে তখন আমি আমলের সমপরিমাণ পাপ লিপিবদ্ধ করি।”[1]
[1] মুসনা্দ আহমাদ: ২/৩১৫; সহীহ মুসলিম: ১২৯; ইবনু মান্দাহ, আল ঈমান: ৩৭৬; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪১৪৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওদ্বুন নাদ্বীর: ৯৫৫)

সহীহ ইবনু হিব্বান (379)