3706 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ الْمُسَيَّبِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نَافِعٍ، عَنْ عَاصِمِ بْنِ عُمَرَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا حَجَّ بِنِسَائِهِ قَالَ: «إِنَّمَا هِيَ هَذِهِ الْحِجَّةُ، ثُمَّ عَلَيْكُمْ بِظُهُورِ الْحُصُرِ»
رقم طبعة با وزير = (3698) [ص:21] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: خِطَابُ هَذَا الْخَبَرِ وَقَعَ عَلَى بَعْضِ النِّسَاءِ، أَرَادَ بِهِ نِسَاءَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَالْقَصْدُ فِيهِ بَعْضُ الْأَحْوَالِ، وَهُوَ الْحَالُ الَّذِي لَا يَكُونُ عَلَيْهِنَّ إِقَامَةُ الْفَرَائِضِ فِيهِ كَالصَّلَاةِ، وَالْحَجِّ، وَمَا أَشْبَهَهُمَاتحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2401). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف
ইবনু ‍উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন তাঁর স্ত্রীদের নিয়ে হজ্জ করেন, তখন তিনি বলেন, “নিশ্চয়ই এটা হলো হজ্জ। তারপর তোমাদের জন্য জরুরী হলো ঘরে অবস্থান করা।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসের বক্তব্য কিছু নারীদের সামনে উপস্থাপিত হয়েছে, তবে তিনি এর দ্বারা তাঁর স্ত্রীদের উদ্দেশ্য নিয়েছেন। উদ্দেশ্য হলো কিছু অবস্থা, আর সেটা হলো ঐ অবস্থা যেখানে তাদের উপর ফরয পালন করা জরুরী নয়। যেমন: সালাত, হজ্জ প্রভৃতি।”







[1] হাইসামী, মাজমাউয যাওয়াইদ: ৩/২১৪; মুসনাদ আহমাদ: ২/৪৪৬; বাযযার: ১০৭৭; সুনান বাইহাকী: ৫/২২৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ যঈফ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৪০১)

সহীহ ইবনু হিব্বান (3706)