3705 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ، قَالَ: حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ مُسْلِمٍ، قَالَ: أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ زِيَادٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: خَطَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّاسَ فَقَالَ «يَا أَيُّهَا النَّاسُ، إِنَّ اللَّهَ فَرَضَ عَلَيْكُمُ الْحَجَّ»، فَقَامَ رَجُلٌ فَقَالَ: أَوَفِي كُلِّ عَامٍ؟ حَتَّى قَالَ ذَلِكَ ثَلَاثَ مَرَّاتٍ، وَرَسُولُ اللَّهِ يَعْرِضُ عَنْهُ، ثُمَّ قَالَ: «لَوْ قُلْتُ: نَعَمْ، لَوَجَبَتْ، وَلَوْ وَجَبَتْ لَمَا قُمْتُمْ بِهِ»، ثُمَّ قَالَ: «ذَرُونِي مَا تَرَكْتُكُمْ، فَإِنَّمَا [ص:20] هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ بِسُؤَالِهِمْ، وَاخْتِلَافِهِمْ عَلَى أَنْبِيَائِهِمْ، فَمَا أَمَرْتُكُمْ مِنْ شَيْءٍ، فَأْتُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ، وَمَا نَهَيْتُكُمْ مِنْ شَيْءٍ فَاجْتَنِبُوهُ»
رقم طبعة با وزير = (3697)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
رقم طبعة با وزير = (3697)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার লোকদের উদ্দেশ্যে ভাষণে বলেন, “হে লোকসকল, নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর হজ ফরয করে দিয়েছেন।” তখন এক ব্যক্তি দাঁড়িয়ে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এটা কি প্রত্যেক বছর?” রাবী বলেন, “এটা তিনি তিনবার বলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার থেকে মুখ ফিরিয়ে নেন। অতঃপর তিনি বলেন, “যদি আমি ‘হ্যাঁ’ বলতাম, তবে সেটা ওয়াজিব হয়ে যেতো। আর যদি সেটা ওয়াজিব হয়ে যেতো, তবে তোমরা সেটা পালন করতে পারতে না।” তারপর তিনি বলেন, “আমি যেই বিষয় (নিয়ে আলোচনা) ছেড়ে দেই, তোমরা আমাকে সেই বিষয়ে (প্রশ্ন করা) ছেড়ে দিবে। কেননা তোমাদের পূর্ববর্তী লোকেরা তাদের নাবীদেরকে (অধিক) প্রশ্ন করা এবং তাঁদের ব্যাপারে মতভেদ করার কারণে ধ্বংস হয়ে গেছে। কাজেই যখন আমি তোমাদেরকে কোন কিছু করতে আদেশ করি, তখন তোমরা সেখান থেকে সাধ্যমত আমল করো, যখন আমি তোমাদেরকে কোন কিছু করতে নিষেধ করি, তখন তোমরা তা থেকে দূরে থাকবে।” [1]
[1] মুসনাদ আহমাদ: ২/৫০৮; সহীহ মুসলিম: ১৩৩৭; সুনান বাইহাকী: ৪/৩২৬; নাসাঈ: ৫/১১০-১১১; দারাকুতনী: ২/২৮১; তাবারী: ১২৮০৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৯৮০)
[1] মুসনাদ আহমাদ: ২/৫০৮; সহীহ মুসলিম: ১৩৩৭; সুনান বাইহাকী: ৪/৩২৬; নাসাঈ: ৫/১১০-১১১; দারাকুতনী: ২/২৮১; তাবারী: ১২৮০৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৯৮০)
সহীহ ইবনু হিব্বান (3705)