3703 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ مَوْلَى ثَقِيفٍ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا خَلَفُ بْنُ خَلِيفَةَ، عَنِ الْعَلَاءِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيُّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «قَالَ اللَّهُ: إِنَّ عَبْدًا صَحَّحْتُ لَهُ جِسْمَهُ، وَوَسَّعْتُ عَلَيْهِ فِي الْمَعِيشَةِ يَمْضِي عَلَيْهِ خَمْسَةُ أَعْوَامٍ لَا يَفِدُ إِلَيَّ لَمَحْرُومٌ»
رقم طبعة با وزير = (3695)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «الصحيحة» (1662) «التعليق الرغيب» (3/ 134). تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح
আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মহান আল্লাহ বলেছেন, “যেই বান্দাকে আমি শারীরিক সুস্থতা দান করেছি এবং জীবন-যাপনে প্রশস্ততা দিয়েছি তারপর পাঁচ বছর গত হয়ে যায় তবূও সে দিকে আসে না, তবে নিশ্চয়ই সে বঞ্চিত।”[1]







[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৮২৬; আবূ ইয়ালা: ২/৬৩; সুনান বাইহাকী: ৫/২৬২; হাইসামী, মাজমাউয যাওয়াইদ: ৩/২০৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/১৩৪)

সহীহ ইবনু হিব্বান (3703)