3702 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي عَمْرَةَ، عَنْ عَائِشَةَ بِنْتِ طَلْحَةَ، قَالَتْ: أَخْبَرَتْنِي عَائِشَةُ أُمُّ الْمُؤْمِنِينَ أَنَّهَا قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ أَلَا نُخْرِجُ، وَنُجَاهِدُ مَعَكَ، فَإِنِّي لَا أَرَى عَمَلًا فِي الْقُرْآنِ أَفْضَلَ مِنَ الْجِهَادِ، قَالَ: «لَا، إِنَّ لَكُنَّ أَحْسَنَ الْجِهَادِ حَجُّ الْبَيْتِ حَجٌّ مَبْرُورٌ»
رقم طبعة با وزير = (3694)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (2/ 106): خ. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমরা কি বের হয়ে আপনাদের সাথে থেকে জিহাদ করবো না?” কেননা আমি কুরআনে জিহাদের চেয়ে শ্রেষ্ঠ আর কোন কিছু দেখতে পাই না!” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “না। নিশ্চয়ই তোমাদের জন্য উৎকৃষ্ট জিহাদ রয়েছে, বাইতুল্লাহর হজ হলো মাকবূল হজ।”[1]







[1] নাসাঈ: ৫/১১৪; মুসনাদ আহমাদ: ৬/৭১-৭৯; সহীহুল বুখারী: ১৫২০; ইবনু মাজাহ: ২৯০১; সহীহ ইবনু খুযাইমাহ: ৩০৭৪; সুনান বাইহাকী: ৪/৩২৬; বাগাবী: ১৮৪৮; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৮৮১১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মসুলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/১০৬)

সহীহ ইবনু হিব্বান (3702)