370 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، قَالَ: حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ فِي قَوْلِهِ: {إِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُبِينًا لِيَغْفِرَ لَكَ اللَّهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ} [الفتح: 2]، قَالَ: [ص:93] نَزَلَتْ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرْجِعَهُ مِنَ الْحُدَيْبِيَةِ، وَإِنَّ أَصْحَابَهُ قَدْ أَصَابَتْهُمُ الْكَآبَةُ وَالْحُزْنُ، فقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أُنْزِلَتْ عَلَيَّ آيَةٌ هِيَ أَحَبُّ إِلَيَّ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا» فَتَلَاهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيْهِمْ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، بَيَّنَ اللَّهُ لَكَ مَا يَفْعَلُ بِكَ فَمَاذَا يَفْعَلُ بِنَا، فَأَنْزَلَ اللَّهُ الْآيَةَ بَعْدَهَا: {لِيُدْخِلَ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ} الآية [الفتح: 5]. [3: 64]
رقم طبعة با وزير = (371)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح الموارد» (1474/ 1760): خ أوله عن عمر. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين إسحاق بن إبراهيم: هو ابن راهوية، وسعيد: هو ابن أبي عروبة.

আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি নিম্নোক্ত আয়াত সম্পর্কে বলেন: মহান আল্লাহ বলেছেন: “নিশ্চয়ই আমরা আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি, যাতে আল্লাহ আপনার পূর্বাপর ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করে দিতে পারেন।” (সূরা আল ফাতহ: ১-২।) তিনি বলেন: “আয়াতটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর অবতীর্ণ হয়, যখন তিনি হুদাইবিয়া থেকে মদীনায় প্রত্যাবর্তন করছিলেন আর এসময় সাহাবীদের মন ছিল দুঃখ-বেদনা, বিষন্নতা ক্লিষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “আমার উপর একটি আয়াত অবতীর্ণ হয়েছে, যা দুনিয়া ও তার মধ্যবর্তী সমস্ত জিনিস অপেক্ষা প্রিয়তর। ”অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা পড়ে সাহাবীদের শুনান। সাহাবীগণ বললেন: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মহান আল্লাহ এখানে আপনার সাথে কী করবেন, সেটা বর্ণনা করেছেন, কিন্তু তিনি আমাদের সাথে কী করবেন?” তখন পরের আয়াতটি অবতীর্ণ হয়। বলা হয়: “যাতে তিনি মু‘মিন নর-নারীদেরকে এমন জান্নাতসমূহে প্রবেশ করাতে পারেন, যার তলদেশে নহরসমূহ প্রবাহিত হচ্ছে।” (সূরা আল ফাতহ:৫)[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/২১৫; সহীহ মুসলিম: ১৭৮৬; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪০১৯; সহীহ আল বুখারী: ৪১৭২; তিরমিযী: ৩২৬৩; সুনানু বাইহাকী: ৫/২১৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহুল মাওয়ারিদ: ১৪৭৪/১৭৬০)

সহীহ ইবনু হিব্বান (370)