369 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، يَبْلُغُ بِهِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى: أَعْدَدْتُ لِعِبَادِي الصَّالِحِينَ مَا لَا عَيْنٌ رَأَتْ، وَلَا أُذُنٌ سَمِعَتْ، وَلَا خَطَرَ عَلَى قَلْبِ بَشَرٍ، وَمِصْدَاقُ ذَلِكَ فِي كِتَابِ اللَّهِ: {فَلَا تَعْلَمُ نَفْسٌ مَا أُخْفِيَ لَهُمْ مِنْ قُرَّةِ أَعْيُنٍ جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ} [السجدة: 17]» [3: 78]
رقم طبعة با وزير = (370)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الروض» (1177): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، إبراهيم بن بشار: هو الرمادي أبو إسحاق البصري حافظ روى له أبو داود والترمذي، ومن فوقه ثقات من رجال الشيخين.
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মহান আল্লাহ বলেছেন: “আমি আমার সৎ বান্দার জন্য এমন নি‘আমত প্রস্তুত করে রেখেছি, যা কোন চোখ দেখেনি, কোন কান শ্রবণ করেনি এমনটি কোন মানব হৃদয় তা কল্পনাও করতে পারবে না। এর সত্যায়ন আল্লাহর কিতাবে রয়েছে। ইরশাদ হচ্ছে: “কোন আত্মা জানে না তাঁদের জন্য চক্ষুশীতলকারী কী গোপন রাখা হয়েছে, তাদের কৃতকর্মের বদলা স্বরুপ।” (সূরা আস সাজদা: ১৭।)[1]



[1] হুমাইদী: ১৩৩; সহীহ আল বুখারী: ৩২৪৪; সহীহ মুসলিম: ২৮২৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১৩/১০৯; ইবনু মাজাহ: ৪৩২৮; মুসনাদ আহমাদ: ২/৪৬৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওয: ১১৭৭।)

সহীহ ইবনু হিব্বান (369)