3658 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ عَبْدِ الصَّمَدِ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ زِيَادِ بْنِ فَيَّاضٍ، عَنْ أَبِي عِيَاضٍ، [ص:417] عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلْتُهُ عَنِ الصَّوْمِ، فَقَالَ: «صُمْ يَوْمًا مِنْ كُلِّ شَهْرٍ وَلَكَ أَجْرُ مَا بَقِيَ»، قُلْتُ: إِنِّي أُطِيقُ أَكْثَرَ مِنْ ذَلِكَ، قَالَ: «صُمْ يَوْمَيْنِ مِنْ كُلِّ شَهْرٍ وَلَكَ أَجْرُ مَا بَقِيَ»، قُلْتُ: إِنِّي أُطِيقُ أَكْثَرَ مِنْ ذَلِكَ، قَالَ: «صُمْ ثَلَاثَةُ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ وَلَكَ أَجْرُ مَا بَقِيَ»، قُلْتُ: إِنِّي أُطِيقُ أَكْثَرَ مِنْ ذَلِكَ، قَالَ: «إِنَّ أَحَبَّ الصِّيَامِ إِلَى اللَّهِ صَوْمُ دَاوُدَ»، وَكَانَ يَصُومُ يَوْمًا وَيُفْطِرُ يَوْمًا
رقم طبعة با وزير = (3650) قَالَ أَبُو حَاتِمٍ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صُمْ يَوْمًا مِنْ كُلِّ شَهْرٍ وَلَكَ أَجْرُ مَا بَقِيَ» يُرِيدُ أَجْرَ مَا بَقِيَ مِنَ الْعِشْرِينِ، وَكَذَلِكَ فِي الثَّلَاثِ إِذْ مُحَالٌ أَنَّ كَدَّهُ كُلَّمَا كَثُرَ كَانَ أَنْقُصَ لِأَجْرِهِ *تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (2/ 88): م دون قوله: «من كل شهر» في الأوامر الثلاثة وهو أصح. * [قَالَ أَبُو حَاتِمٍ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ... أَنْقُصَ لأَجْرِهِ] قال الشيخ: قلت: كَلاَّ؛ ليس ذاك مُحَالاً، وإلاَّ كان كذلك قولُه صلى الله عليه وسلم المتقدِّم (3632): «لا صومَ فوقَ صوم داود ... » الخ. ولفظُ مسلمٍ (3/ 166): «ولا أفضل مِنْ ذَلكَ»! فهذا صريحٌ أَنَّ صَيام أكثر مِنْ صوم داود أجرُه أَنْقَصُ، فليس العبرةُ بَكثرةِ العمل فقط، وَإِنَّمَا بالعمل الموافق للسنَّة. فما أحسنَ قولَ ابن مسعود: اقتصادٌ في سُنَّةٍ خَيرٌ مِنِ اجْتَهَادٍ فِي بِدعةٍ. تنبيه!! رقم (3632) = (3640) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাম সালাইহি ওয়া সাল্লামের কাছে এসে সিয়াম সম্পর্কে জিজ্ঞেস করি। তখন তিনি বলেন, “তুমি প্রত্যেক মাসে একটি সিয়াম রাখো, তবে তুমি বাকী দিন সিয়াম রাখার সাওয়াব পাবে।” আমি বললাম, “আমি এর চেয়ে বেশি সিয়াম রাখার সক্ষমতা রাখি।” তিনি বলেন, “তুমি প্রত্যেক মাসে দুই দিন সিয়াম রাখো, তবে তুমি বাকী দিন সিয়াম রাখার সাওয়াব পাবে।” আমি বললাম, “আমি এর চেয়ে বেশি সিয়াম রাখার সক্ষমতা রাখি।” তিনি বলেন, “তুমি প্রত্যেক মাসে তিন দিন সিয়াম রাখো, তবে তুমি বাকী দিন সিয়াম রাখার সাওয়াব পাবে।” আমি বললাম, “আমি এর চেয়ে বেশি সিয়াম রাখার সক্ষমতা রাখি।” তখন তিনি বলেন, “আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সিয়াম হলো দাঊদ আলাইহিস সালামের সিয়াম। আর তিনি একদিন সিয়াম রাখতেন, একদিন সিয়াম ছাড়তেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য ““তুমি প্রত্যেক মাসে একটি সিয়াম রাখো, তবে তুমি বাকী দিন সিয়াম রাখার সাওয়াব পাবে।” এর দ্বারা উদ্দেশ্য হলো অবশিষ্ট ২০ দিনের সাওয়াব পাবে। অনুরুপ কথা তৃতীয় সিয়ামের ক্ষেত্রেও প্রযোজ্য। কেননা এমনটা হওয়া অসম্ভব যে, পরিশ্রম যত বেশি হবে, সাওয়াব তত কমে যাবে।”







[1] সহীহ ইবনু খুযাইমাহ: ২১০৬; সহীহ মুসলিম: ১১৫৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/৮৮)

সহীহ ইবনু হিব্বান (3658)