3657 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا غُنْدَرٌ، عَنْ شُعْبَةَ، عَنْ يَزِيدَ الرِّشْكِ، عَنْ مُعَاذَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ ثَلَاثَةَ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ»، قُلْتُ: مِنْ أَيِّهِ؟ قَالَتْ: «لَمْ يَكُنْ يُبَالِي مِنْ أَيِّهِ كَانَ»
رقم طبعة با وزير = (3649)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر (3646). تنبيه!! رقم (3646) = (3654) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাম সালাইহি ওয়া সাল্লাম প্রত্যেক মাসে তিনটি করে সিয়াম রাখতেন।” মুয়াআযাহ জিজ্ঞেস করেন, “কোন সময়ে?” জবাবে তিনি বলেন, “মাসের যে কোন সময় পালন করতে পরোয়া করতেন না।”[1]







[1] আত তায়ালিসী: ১৫৭২; তিরমিযী: ৭৬৩; সহীহ ইবনু খুযাইমাহ: ২১৩০; মুসনাদ আলী বিন জা‘দ: ১৫৬৫; বাগাবী: ১৮০২; সহীহ মুসলিম: ১১৬০; আবূ দাঊদ: ২৪৫৩; সুনান বাইহাকী: ৪/২৯৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১১৭)

সহীহ ইবনু হিব্বান (3657)