365 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ، قَالَ: أَنْبَأَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «إِذَا أَحَبَّ اللَّهُ الْعَبْدَ، قَالَ لِجِبْرِيلَ: قَدْ أَحْبَبْتُ فُلَانًا فَأَحِبَّهُ، فَيُحِبُّهُ جِبْرِيلُ، ثُمَّ يُنَادِي فِي أَهْلِ السَّمَاءِ: إِنَّ اللَّهَ قَدْ أَحَبَّ فُلَانًا فَأَحِبُّوهُ، فَيُحِبُّهُ [ص:87] أَهْلُ السَّمَاءِ، ثُمَّ يُوضَعُ لَهُ الْقَبُولُ فِي الْأَرْضِ، وَإِذَا أَبْغَضَ اللَّهُ الْعَبْدَ ... قَالَ مَالِكٌ: لَا أَحْسِبُهُ إِلَّا، قَالَ فِي الْبُغْضِ مِثْلَ ذَلِكَ.
رقم طبعة با وزير = (366) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: سَمِعَ هَذَا الْخَبَرَ سُهَيْلٌ، عَنْ أَبِيهِ، وَسَمِعَ عَنِ الْقَعْقَاعِ بْنِ حَكِيمٍ، عَنْ أَبِيهِ. [3: 68]تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الضعيفة» تحت الحديث (2208). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.

আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “মহান আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসেন, তখন তিনি জিবরীল আলাইহিস সালামকে ডেকে বলেন: “আমি ওমুক ব্যক্তিকে ভালোবাসি, অতএব তুমিও তাকে ভালোবাসো।” তখন জিবরীল আলাইহিস সালাম তাঁকে ভালোবাসেন তারপর জিবরীল আলাইহিস সালাম আসমানবাসীকে বলেন: “নিশ্চয়ই তোমাদের রব্ব ওমুক ব্যক্তিকে ভালোবাসেন, অতএব তোমরাও তাকে ভালোবাসো।” অতঃপর আসমানবাসী তাকে ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “অতঃপর পৃথিবীতে তাঁর গ্রহণযোগ্যতা দান করা হয়। আর মহান আল্লাহ যখন কাউকে ঘৃণা করেন...।” ইমাম মালিক রহিমাহুল্লাহ বলেন: “আমার ধারণা ঘৃণার ক্ষেত্রেও তিনি অনুরুপ কথাই বলেছেন।”[1]
[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৪৭০; মুয়াত্তা ইমাম মালিক: ৩/১২৮; সহীহ মুসলিম: ২৬৩৭; আত তায়ালিসী: ২৪৩৬; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৯৬৭৩; মুসনাদ আহমাদ: ২/২৬৭; তিরমিযী: ৩১৬১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আয য‘ঈফা: ২২০৮।)

সহীহ ইবনু হিব্বান (365)