364 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أُمَيَّةُ بْنُ بِسْطَامٍ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا رَوْحُ بْنُ الْقَاسِمِ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنِ الْقَعْقَاعِ بْنِ حَكِيمٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ اللَّهَ إِذَا أَحَبَّ عَبْدًا نَادَى جِبْرِيلَ: إِنِّي قَدْ أَحْبَبْتُ فُلَانًا فَأَحِبَّهُ، قَالَ: فَيَقُولُ [ص:86] جِبْرِيلُ لِأَهْلِ السَّمَاءِ: إِنَّ رَبَّكُمْ أَحَبَّ فُلَانًا فَأَحِبُّوهُ، فَيُحِبُّهُ أَهْلُ السَّمَاءِ، قَالَ: وَيُوضَعُ لَهُ الْقَبُولُ فِي الْأَرْضِ، وَإِذَا أَبْغَضَ عَبْدًا فَمِثْلُ ذَلِكَ». [1: 2]
رقم طبعة با وزير = (365)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «مختصر مسلم» (1771): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، سهيل بن أبي صالح روى له البخاري مقروناً وتعليقاً، واحتج به مسلم، والقعقاع بن حكيم ثقة من رجال مسلم، وباقي السند على شرطهما. أبو صالح: هو ذكوان السمان.
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “নিশ্চয়ই মহান আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসেন, তখন তিনি জিবরীল আলাইহিস সালামকে ডেকে বলেন: “আমি ওমুক ব্যক্তিকে ভালোবাসি, অতএব তুমিও তাকে ভালোবাসো।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, তখন জিবরীল আলাইহিস সালাম আসমানবাসীকে বলেন: “নিশ্চয়ই তোমাদের রব্ব ওমুক ব্যক্তিকে ভালোবাসেন, অতএব তোমরাও তাকে ভালোবাসো।” অতঃপর আসমানবাসী তাকে ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “অতঃপর পৃথিবীতে তাঁর গ্রহণযোগ্যতা দান করা হয়। আর মহান আল্লাহ যখন কাউকে ঘৃণা করেন, সেক্ষেত্রেও এমনটিই হয়ে থাকে।”[1]



[1] সহীহ আল বুখারী: ৭৪৮৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুখতাসার সহীহ মুসলিম: ১৭৭১।)

সহীহ ইবনু হিব্বান (364)