3607 - أَخْبَرَنَا ابْنُ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ بُكَيْرِ بْنِ الْأَشَجِّ، عَنْ كُرَيْبٍ مَوْلَى ابْنِ عَبَّاسٍ، [ص:372] عَنْ مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهَا قَالَتْ: «إِنَّ النَّاسَ شَكُّوا فِي شَأْنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عَرَفَةَ، فَأَرْسَلَتْ إِلَيْهِ مَيْمُونَةُ بِحِلَابٍ، وَهُوَ وَاقِفٌ فِي الْمَوْقِفِ، فَشَرِبَ وَالنَّاسُ يَنْظُرُونَ»
رقم طبعة با وزير = (3598) قَالَ أَبُو حَاتِمٍ: فِي حِجَّةِ الْوَدَاعِ كَانَ نِسَاءُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَهُ، وَكَذَلِكَ جَمَاعَةٌ مِنْ قَرَابَتِهِ، فَيُشْبِهُ أَنْ تَكُونَ أُمُّ الْفَضْلِ، وَمَيْمُونَةُ كَانَتَا بِعَرَفَاتٍ فِي مَوْضِعٍ وَاحِدٍ، حَيْثُ حُمِلَ الْقَدَحُ مِنَ اللَّبَنِ مِنْ عِنْدَهُمَا إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَنُسِبَ الْقَدَحُ وَبَعْثَتُهُ إِلَى أُمِّ الْفَضْلِ فِي خَبَرٍ، وَإِلَى مَيْمُونَةَ فِي آخَرَتحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রী মাইমূনাহ রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে, আরাফার দিন লোকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের (সিয়াম রাখার) ব্যাপারে সন্দেহ পোষন করলে, তিনি তাঁর কাছে একটি দুধের পাত্র পাঠান। এসময় তিনি আরাফায় অবস্থানকারী ছিলেন- অতঃপর তিনি দুধ পান করেন আর লোকজন দেখছিলেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “বিদায় হজ্জের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে তাঁর স্ত্রীগণ ছিলেন এবং তাঁর সাথে তাঁর একদল নিকটাত্নীয় ছিলেন। কাজেই হতে পারে আরাফায় উম্মু ফযল ও মাইমূনাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা এক জায়গায় ছিলেন। এসময় তাদের দুইজনের কাছ থেকে দুধের বাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে নিয়ে যাওয়া হয়। অতঃপর এক হাদীসে দুধের বাটি ও তা প্রেরণ করাকে উম্মুল ফযল রাদ্বিয়াল্লাহু আনহার দিকে সম্পর্কিত করা হয়েছে, আবার আরেক হাদীসে মাইমূনাহ রাদ্বিয়াল্লাহু আনহার দিকে সম্পর্কিত করা হয়েছে।
[1] সহীহুল বুখারী: ১৯৮৯; সহীহ মুসলিম: ১১২৪; সুনান বাইহাকী: ৪/২৮৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১০৯)

সহীহ ইবনু হিব্বান (3607)