3558 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ يُوسُفَ، قَالَ: حَدَّثَنَا نَصْرُ بْنُ [ص:325] عَلِيٍّ، قَالَ: أَخْبَرَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنِ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ: «كُنَّا نَغْزُو مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي رَمَضَانَ، فَمِنَّا الصَّائِمُ وَمِنَّا الْمُفْطِرُ، فَلَا يَجِدُ الصَّائِمُ عَلَى الْمُفْطِرِ، وَلَا الْمُفْطِرُ عَلَى الصَّائِمِ، يَرَوْنَ أَنَّ مَنَ وَجَدَ قُوَّةً فَصَامَ فَهُوَ حَسَنٌ، وَمَنْ وَجَدَ ضَعْفًا فَأفْطَرَ فَهُوَ حَسَنٌ
رقم طبعة با وزير = (3550)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2081). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين
আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা রমযান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে থেকে যুদ্ধ করেছি। আমাদের মাঝে কেউ সিয়াম পালনকারী আবার কেউ সিয়াম ভঙ্গকারী ছিলেন। সিয়াম পালনকারী সিয়াম ভঙ্গকারীর উপর এবং সিয়াম ভঙ্গকারী সিয়াম পালনকারীর উপর রাগ করতেন না। তারা মনে করতেন যে, যে ব্যক্তি নিজের মাঝে শক্তিমত্তা অনুভব করবে, তিনি সিয়াম রাখলে সেটা ভালো আর কেউ নিজের মাঝে দুর্বলতা অনুভব করে সিয়াম ভঙ্গ করলে সেটাও ভালো।”[1]







[1] তিরমিযী: ৭১৩; মুসনাদ আহমাদ: ৩/১২; সহীহ মুসলিম: ১১১৬; নাসাঈ: ৪/১৮৮; সহীহ ইবনু খুযাইমাহ: ২০৩০; সুনান বাইহাকী: ৪/২৪৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/১৭; তিরমিযী: ৭১২; আবূ দাঊদ: ২৪০৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৮১)

সহীহ ইবনু হিব্বান (3558)