3557 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا أَبُو دَاوُدَ الْحَفَرِيُّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنِ الْأَوْزَاعِيِّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: أُتِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِطَعَامٍ بِمَرِّ الظَّهْرَانِ، فَقَالَ لِأَبِي بَكْرٍ وَعُمَرَ: «كُلَا»، فَقَالَا: إِنَّا صَائِمَانِ، فَقَالَ: «ارْحَلُوا لِصَاحِبَيْكُمَا، اعْمَلُوا لِصَاحِبَيْكُمَا، ادْنُوَا فَكُلَا»
رقم طبعة با وزير = (3549) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: يُرِيدُ بِهِ: كَأَنِّي بِكُمَا وَقَدِ احْتَجْتُمَا إِلَى النَّاسِ مِنَ الضَّعْفِ إِلَى أَنْ تَقُولُوا: ارْحَلُوا لِصَاحِبَيْكُمَا، اعْمَلُوا لِصَاحِبَيْكُمَاتحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (85). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে মাররুয যাহরান নামক জায়গায় কিছু খাবার আনা হয়। তখন তিনি আবূ বকর ও উমার রাদ্বিয়াল্লাহু আনহুমাকে বলেন, “আপনারাও খান।” তাঁরা দুইজন বলেন, “আমরা সিয়াম রেখেছি।” তখন তিনি বলেন, “তোমরা তোমাদের এই দুই সঙ্গীর মাল-সামান তোমাদের বাহনে নাও। তোমরা তোমাদের এই দুই সঙ্গীর কাজ করে দাও।” তারপর তিনি তাঁদের দুইজনকে বলেন, “আপনারা কাছে আসুন এবং খাবার খেয়ে নিন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বার রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্যের উদ্দেশ্য হলো আমি যেন আপনাদের দেখতে পাচ্ছি যে, আপনারা দুর্বল হয়ে অন্য লোকদের প্রতি মুখাপেক্ষী হয়ে পড়েছেন এবং আপনারা বলছেন, “তোমরা তোমাদের এই দুই সঙ্গীর মাল-সামান তোমাদের বাহনে নাও। তোমরা তোমাদের এই দুই সঙ্গীর কাজ করে দাও।”







[1] মুসনাদ আহমাদ: ২/৩৩৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/১৫; নাসাঈ: ৪/১৭৭; সহীহ ইবনু খুযাইমাহ: ২০৩১; হাকিম: ১/৪৩৩; সুনান বাইহাকী: ৪/২৪৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৮৫)

সহীহ ইবনু হিব্বান (3557)