3512 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ بَشَّارٍ الرَّمَادِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ الشَّيْبَانِيُّ، سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي أَوْفَى، يَقُولُ: كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي [ص:280] سَفَرٍ، فَقَالَ لِرَجُلٍ: «انْزِلْ فَاجْدَحْ لَنَا»، قَالَ: الشَّمْسُ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «انْزِلْ فَاجْدَحْ لَنَا»، قَالَ: الشَّمْسُ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «انْزِلْ فَاجْدَحْ لَنَا»، فَنَزَلَ فَجَدَحَ فَشَرِبَ، فَقَالَ: «إِذَا رَأَيْتُمُ اللَّيْلَ قَدْ أَقْبَلَ مِنْ هَاهُنَا، وَأَدْبَرَ النَّهَارُ مِنْ هَاهُنَا فَقَدْ أَفْطَرَ الصَّائِمُ»
رقم طبعة با وزير = (3503) «اجْدَحْ: خَوِّضِ السَّوِيقَ، قَالَهُ أَبُو حَاتِمٍتحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
رقم طبعة با وزير = (3503) «اجْدَحْ: خَوِّضِ السَّوِيقَ، قَالَهُ أَبُو حَاتِمٍتحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
আব্দুল্লাহ বিন আওফা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে একবার এক সফরে ছিলাম। তখন তিনি এক সাহাবীকে বলেন, “তুমি নামো এবং আমাদের জন্য ছাতুর সাথে পানি মিশ্রিত করো।” তখন সেই সাহাবী বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সূর্য (এখনও অস্ত যায়নি)!” তখন তিনি আবার বলেন, “নামো এবং আমাদের জন্য ছাতুর সাথে পানি মিশ্রিত করো।” রাবী বলেন যে, তারপর তিনি নামেন এবং তাঁর জন্য ছাতুর সাথে পানি মিশ্রিত করেন। অতঃপর তিনি তা পান করেন। তারপর তিনি বলেন, “যখন তোমরা দেখবে যে, এদিক থেকে রাত আগমন করছে, এবং এদিক থেকে দিন প্রস্থান করেছে, তখন সিয়াম পালনকারী ব্যক্তির ইফতার করার সময় হয়ে যায়।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “اجْدَحْ এর অর্থ হলো ছাতুর সাথে পানি মিশ্রিত করো।”
[1] সহীহ মুসলিম: ১১০১; সহীহুল বুখারী: ৫২৯৭; বাগাবী: ১৭৩৪; মুসনাদ আহমাদ: ৪/৩৮০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/১১-১২; আবূ দাঊদ: ২৩৫২; সুনান বাইহাকী: ৪/২১৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৩৭)

সহীহ ইবনু হিব্বান (3512)