3490 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَجَّاجِ السَّامِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ مُطَرِّفٍ، عَنْ عَامِرٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «إِنْ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيَبِيتُ جُنُبًا، فَيَأْتِيهِ بِلَالٌ لِصَلَاةِ الْغَدَاةِ، فَيَقُومُ فَيَغْتَسِلُ، فَأَنْظُرُ إِلَى الْمَاءِ يَنْحَدِرُ مِنْ [ص:265] جِلْدِهِ وَرَأْسِهِ، ثُمَّ أَسْمَعُ قِرَاءَتَهُ فِي صَلَاةِ الْغَدَاةِ، ثُمَّ يَظَلُّ صَائِمًا» قَالَ مُطَرِّفٌ: فَقُلْتُ لَهُ أَفِي رَمَضَانَ؟، قَالَ: سَوَاءٌ عَلَيْهِ
رقم طبعة با وزير = (3481)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح الإسناد. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুনুবী অবস্থায় ভোর করতেন। তারপর বিলাল রাদ্বিয়াল্লাহু আনহু ফজরের সালাত আদায় করার ব্যাপারে তাঁর কাছে আসতেন। তারপর তিনি দাঁড়াতেন অতঃপর গোসল করতেন। আমি দেখতাম তাঁর মাথা ও শরীর থেকে পানি গড়ে পড়তো। তারপর আমি ফজরের সালাতে তাঁর কিরাআত শুনতে পেতাম। তারপর তিনি সিয়াম অব্যাহত রাখতেন।” মুতার্রিফ রহিমাহুল্লাহ বলেন, “তখন আমি তাকে বললাম, “এটা কি রমযান মাসে?” জবাবে তিনি বলেন, “এটা তাঁর কাছে বরাবর ছিল।”[1]







[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৮০; নাসাঈ আল কুবরার বরাতে তুহফাতুল আহওয়াযী: ১২/৩১৪; ইবনু মাজাহ: ১৭০৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৪৮১)

সহীহ ইবনু হিব্বান (3490)