3489 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ رَبِّهِ بْنِ سَعِيدٍ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ، أَنَّ عَائِشَةَ، وَأُمَّ سَلَمَةَ زَوْجَيِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتَا: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصْبِحُ جُنُبًا مِنْ غَيْرِ احْتِلَامٍ فِي رَمَضَانَ، ثُمَّ يَصُومُ»
رقم طبعة با وزير = (3480)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله بحديث. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রী আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা ও উম্মু সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তারা বলেন, “রমযান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের –স্বপ্নদোষ ছাড়া অন্য কারণে অর্থাৎ স্ত্রী সহবাস করার কারণে- জুনুবী অবস্থায় ভোর হয়ে যেতো, তারপর সিয়াম রেখেছেন।”[1]







[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৮১; তিরমিযী: ৭৭৯; মুসনাদ আহমাদ: ৬/২৮৯; সহীহুল বুখারী: ১৯২৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৬৬)

সহীহ ইবনু হিব্বান (3489)