3446 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ عَلِيٍّ، عَنْ زَائِدَةَ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْرَابِيٌّ، فَقَالَ: [ص:230] أَبْصَرْتُ الْهِلَالَ اللَّيْلَةَ، فَقَالَ: «تَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ»، قَالَ: نَعَمْ، قَالَ: «قُمْ يَا فُلَانُ، فَنَادِ فِي النَّاسِ فَلْيَصُومُوا غَدًا»، وَأَخْبَرَنَاهُ أَبُو يَعْلَى مَرَّةً أُخْرَى، وَقَالَ «قُمْ يَا بِلَالُ»
رقم طبعة با وزير = (3437)تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «ضعيف أبي داود» (402 - 403)، «الإرواء» (907).تحقيق الشيخ شعيب الأرناؤوط: Null
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “এক বেদুঈন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলেন, “আমরা গতরাতে (রমযানের) চাঁদ দেখেছি।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁকে বলেন, “তুমি কি সাক্ষ্য দাও যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল?” জবাবে তিনি বলেন, “জ্বী, হ্যাঁ।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “হে ওমুক, দাঁড়াও। লোকদের মাঝে ঘোষনা দাও, তারা যেন আগামীকাল সিয়াম পালন করে।” আবূ ইয়ালা আমাদেরকে অন্য সময়ে এভাবে হাদীস বর্ণনা করেছেন। তিনি বলেছেন, “হে বিলাল, দাঁড়াও।”[1]







[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৬৮; মুসনাদ আবূ ইয়ালা: ২৫২৯; আবূ দাঊদ: ২৩৪০; নাসাঈ: ৪/১৩২; তিরমিযী: ৬৯১; দারেমী: ২/৫; সহীহ ইবনু খুযাইমাহ: ১৯২৪; তাহাবী, মুশকিলুল আসার: ৪৮২; ইবনুল জারুদ: ৩৮০; হাকিম: ১/৪২৪; সুনান বাইহাকী: ৪/২১১; দারাকুতনী: ২/১৫৮; ইবনু মাজাহ: ১৬৫২; বাগাবী: ১৭২৩; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৩৪২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে শক্তিশালী বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (যঈফ আবূ দাঊদ: ৪০২)

সহীহ ইবনু হিব্বান (3446)