3445 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرَ رَمَضَانَ، فَقَالَ: «لَا تَصُومُوا حَتَّى تَرَوَا الْهِلَالَ، وَلَا تُفْطِرُوا حَتَّى تَرَوْهُ، فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَاقْدِرُوا لَهُ»
رقم طبعة با وزير = (3436)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر (3432). تنبيه!! رقم (3432) = (3441) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “তোমরা (রমযানের) চাঁদ না দেখে সিয়াম রাখবে না। এবং (শাওয়ালের) চাঁদ না দেখে সিয়াম ছেড়ে দিবে না। যদি আকাশ তোমাদের কাছে মেঘাচ্ছন্ন হয়, তবে তোমরা (শা‘বান মাস ৩০ দিন) ধরে নিবে।”[1]







[1] সহীহ মুসলিম: ১০৮০; নাসাঈ: ৪/১৩৪; সহীহ ইবনু খুযাইমাহ: ১৯০৫; সুনান বাইহাকী: ৪/২০৪-২০৫; মুসনাদ ইমাম শাফেঈ: ১/২৭৪; আত তায়ালিসী: ১৮১০; ইবন ‍মাজাহ: ১৬৫৪; সহীহুল বুখারী: ১৯০০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০০৯)

সহীহ ইবনু হিব্বান (3445)