3405 - أخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ، قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ بُكَيْرِ بْنِ الْأَشَجِّ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، عَنِ ابْنِ السَّاعِدِيِّ الْمَالِكِيِّ، قَالَ: اسْتَعْمَلَنِي عُمَرُ بْنُ الْخَطَّابِ عَلَى الصَّدَقَةِ، فَلَمَّا فَرَغْتُ مِنْهَا وَأَدَّيْتُهَا إِلَيْهِ أَمَرَ لِيَ بِعُمَالَةٍ، فَقُلْتُ لَهُ: إِنَّمَا عَمِلْتُ لِلَّهِ، وَأَجْرِي عَلَى اللَّهِ، قَالَ: خُذْ مَا أُعْطِيتَ، فَإِنِّي قَدْ قُلْتُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِعَمَلِي مِثْلَ قَوْلِكَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا أُعْطِيتَ شَيْئًا مِنْ غَيْرِ أَنْ تَسْأَلَ فَكُلْ وَتَصَدَّقْ»
رقم طبعة با وزير = (3396)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر (1453). تنبيه!! رقم (1453) = (1455) من «طبعة المؤسسة». لكن الحديث غير موجود بالرقم المشار إليه! - مدخل بيانات الشاملة -. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح

ইবনুস সাঈদী আল মালেকী থেকে বর্ণিত, তিনি বলেন, “উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহু আমাকে সাদাকাহ উসূল করার জন্য নিযুক্ত করেন। অতঃপর যখন আমি দায়িত্ব পালন করি এবং তাঁকে তা আদায় করে দেই, তখন কিছু অনুদান দেওয়া নির্দেশ দেন। তখন আমি তাকে বললাম, “আমি তো এই কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি আর আমার প্রতিদান আল্লাহ দিবেন।” তখন তিনি বলেন, “তোমাকে যা প্রদান করা হয়েছে, তা তুমি গ্রহণ করো। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময়ে আমার কাজের জন্য আমি তোমার মতোই বলেছিলাম। তখন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যখন আপনাকে না চাইতে কোন কিছু প্রদান করা হবে, তখন আপনি তা নিজে খেতে এবং সাদাকাহ করতে পারবেন।”[1]
[1] মুসনাদ আহমাদ: ১/৫২; দারেমী: ১/৩৮৮; সহীহ মুসলিম: ১০৪৫; আবূ দাঊদ: ১৬৪৭; নাসাঈ: ৫/১০২; সহীহ ইবনু খুযাইমাহ: ২৩৬৪; সুনান বাইহাকী: ৭/১৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২০০৪৬; হুমাইদী: ২১; সহীহুল বুখারী: ৭১৬৩; বাগাবী: ১৬২৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৩৯৬)

সহীহ ইবনু হিব্বান (3405)