3404 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، قَالَ: حَدَّثَنَا الْمُقْرِئُ، قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ، قَالَ: حَدَّثَنِي أَبُو الْأَسْوَدِ، عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْأَشَجِّ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، [ص:196] عَنْ خَالِدِ بْنِ عَدِيٍّ الْجُهَنِيِّ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «مَنْ بَلَغَهُ مَعْرُوفٌ عَنْ أَخِيهِ مِنْ غَيْرِ مَسْأَلَةٍ وَلَا إِشْرَافِ نَفْسٍ فَلْيَقْبَلْهُ، وَلَا يَرُدَّهُ، فَإِنَّمَا هُوَ رِزْقٌ سَاقَهُ اللَّهُ إِلَيْهِ»
رقم طبعة با وزير = (3395) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: هَذَا الْأَمْرُ الَّذِي أُمِرْنَا بِاسْتِعْمَالِهِ هُوَ أَخْذُ مَا أُعْطِيَ الْمَرْءُ، وَالشَّيْئَانِ الْمَعْلُومَانِ الَّذِي أُبِيحَ لَهُ ذَلِكَ عِنْدَ عَدَمِهِمَا هُوَ الْمَسْأَلَةُ وَإِشْرَافُ النَّفْسِ، فَإِنْ وُجِدَ أَحَدُهُمَا فِي الْغَنِيِّ الْمُسْتَقِلِّ بِمَا عِنْدَهُ زُجِرَ عَنْ أَخْذِ مَا أُعْطِيَ دُونَ الْفُقَرَاءِ الْمُضْطَرِّينَ، وَالتَّارَةُ الَّتِي يُبَاحُ فِيهَا أَخْذُ مَا أُعْطِيَ الْمَرْءُ، وَإِنْ وُجِدَ فِيهِ الْمَسْأَلَةُ وَإِشْرَافُ النَّفْسِ هِيَ حَالَةُ الِاضْطِرَارِ، وَالِاضْطِرَارُ عَلَى ضَرْبَيْنِ: اضْطِرَارٌ بِجِدَةٍ، وَاضْطِرَارٌ بِعُدْمٍ، وَالِاضْطِرَارُ الَّذِي يَكُونُ بِجِدَةٍ هُوَ أَنْ يَمْلِكَ الْمَرْءُ الشَّيْءَ الْكَثِيرَ مِنْ حُطَامِ هَذِهِ الدُّنْيَا سِوَى الْمَأْكُولِ وَالْمَشْرُوبِ، وَهُوَ فِي مَوْضِعٍ لَا يُبَاعُ فِيهِ الطَّعَامُ وَالشَّرَابُ أَصْلًا، فَهُوَ وَإِنْ كَانَ وَاجِدًا حُكْمُهُ حُكْمُ الْمُضْطَرِّ، لَهُ أَخْذُ مَا أُعْطِيَ، وَإِنْ كَانَ سَائِلًا أَوْ مُشْرِفَ النَّفْسِ إِلَيْهِ، وَاضْطِرَارُ الْعُدْمِ هُوَ وَاضِحٌ لَا يَحْتَاجُ إِلَى الْكَشْفِ عَنْهُتحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (2/ 16)، «الصحيحة» (1005). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
খালিদ বিন আদী আল জুহানী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “ মনের লোভ ও চাওয়া ছাড়া যে ব্যক্তির কাছে তার ভাইয়ের পক্ষ থেকে কোন অনুদান আসে, তবে সে যেন তা গ্রহণ করে এবং তা ফেরত না দেয়। কেননা নিশ্চয়ই এটা আল্লাহ প্রদত্ত রিযিক, যা তিনি তার কাছে পাঁঠিয়েছেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এখানে আমাদেরকে যা আদেশ করা হয়েছে, তা হলো কোন মানুষকে কোন কিছু প্রদান করা হলে, তা গ্রহণ করা। আর এটি বৈধ হওয়ার জন্য নির্দিষ্ট দুটি জিনিস থাকা যাবে না। সেগুলো হলো চাওয়া ও লোভ। কাজেই কোন স্বাবলম্বী ধনীর মাঝে এই দুটির যে কোন একটি পাওয়া যায়, তবে তার জন্য প্রদত্ত জিনিস গ্রহণ করা নিষেধ। এটি নিরুপায় দরিদ্র লোকদের জন্য প্রযোজ্য নয়। আবার বাধ্যগত অবস্থায় চাওয়া ও লোভ থাকার পরেও প্রদত্ত জিনিস গ্রহণ করা বৈধ হয়। আর বাধ্যগত অবস্থা দুই ধরণের। এক. সামর্থবান ব্যক্তি বাধ্যগত অবস্থায় নিপতিত হওয়া। দুই. নিঃস্ব ব্যক্তির নিরুপায় অবস্থায় নিপতিত হওয়া। সামর্থবান ব্যক্তি বাধ্যগত অবস্থায় নিপতিত হওয়া হলো, যে ব্যক্তি নগণ্য দুনিয়ার প্রচুর সহায়-সম্পদের মালিক, কিন্তু সে এমন অবস্থায় রয়েছে, যেখানে আদৌ খাদ্য-পানীয় বিক্রি করা হয় না, আর তার কাছেও খাদ্য-পানীয় নেই, তবে সেই ব্যক্তি সামর্থবান হওয়া সত্ত্বেও তার জন্য নিরুপায় ব্যক্তির হুকুম প্রযোজ্য হবে। এই অবস্থায় তার জন্য প্রদত্ত অনুদান গ্রহণ করা বৈধ, যদিও তিনি সেটা পাওয়ার ব্যাপারে লোভাতুর ছিলেন বা তা সাহায্য চেয়েছিলেন। আর নিঃস্ব ব্যক্তির নিরুপায় হওয়ার বিষয়টি স্পষ্ট, যা ব্যাখ্যা করার প্রয়োজন নেই।”







[1] মুসনাদ আবূ ইয়ালা: ৯২৫; মুসনাদ আহমাদ: ৪/৩২০-৩২১; হাকিম: ২/৬২; হাইসামী, মাজমাউয যাওয়াইদ: ৩/১০০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১০০৫)

সহীহ ইবনু হিব্বান (3404)