3228 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا مُجَاهِدُ بْنُ مُوسَى الْمُخَرِّمِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ الْأَزْرَقُ، قَالَ: حَدَّثَنَا زَكَرِيَّا بْنُ أَبِي زَائِدَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَعْدِ بْنِ زُرَارَةَ، عَنِ ابْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا ذِئْبَانِ جَائِعَانِ أُرْسِلَا فِي غَنَمٍ بِأَفْسَدَ لَهَا مِنْ حِرْصِ الرَّجُلِ عَلَى الْمَالِ وَالشَّرَفِ لِدِينِهِ»
رقم طبعة با وزير = (3218)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الروض النضير» (رقم 5 - 7). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
কা‘ব বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “সম্পদ ও সম্মান প্রাপ্তির লালসা একজন ব্যক্তির দ্বীনকে যতটা ক্ষতি করে, দুটো ক্ষুধার্ত নেকড়ে বাঘকে একপাল মেষের মাঝে ছেড়ে দিলেও ততটা ক্ষতি করতে পারে না।”[1]







[1] মুসনাদ আহমাদ: ৩/৪৬০; তিরমিযী: ২৩৭৬; তাবারানী আল কাবীর: ১৯/১৮৯; বাগাবী: ৪০৪৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১৩/২৪১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওয: ৭০৫)

সহীহ ইবনু হিব্বান (3228)