3024 - أَخْبَرَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ مُرَّ عَلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم بِجِنَازَةٍ فَأُثْنِيَّ عَلَيْهَا خَيْرًا مِنْ مَنَاقِبِ الْخَيْرِ فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: [ص:294] وَجَبَتْ أَنْتُمْ شُهُودُ اللهِ فِي الأَرْضِ.
رقم طبعة با وزير = (3013)تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «الأحكام» (ص 60). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে একটি জানাযা নিয়ে যাওয়া হলে লোকজন তার ভালো প্রশংসা করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “অবধারিত হয়ে গেলো। তোমরা জমিনে আল্লাহর সাক্ষী।”[1]







[1] মুসনাদ আহমাদ: ২/৫২৮; ইবনু মাজাহ: ১৪৯২; মিসবাহুয যুজাজাহ: ১/৪৮৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ৬০ পৃষ্ঠা)

সহীহ ইবনু হিব্বান (3024)