3023 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، عَنْ شُعْبَةَ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، عَنِ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: مَرُّوا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِجِنَازَةٍ، فَأَثْنَوْا عَلَيْهَا شَرًّا، فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَجَبَتْ»، وَمَرُّوا بِأُخْرَى، فَأَثْنَوْا عَلَيْهَا خَيْرًا، فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَجَبَتْ»، فَقَالَ عُمَرُ: يَا رَسُولَ اللَّهِ، مَا وَجَبَتْ؟ قَالَ: «مَرُّوا بِتِلْكَ، فَأَثْنَوْا عَلَيْهَا شَرًّا، فَوَجَبَتِ النَّارُ، [ص:293] وَمَرُّوا بِهَذِهِ، فَأَثْنَوْا عَلَيْهَا خَيْرًا فَوَجَبَتِ الْجَنَّةُ، وَأَنْتُمْ شُهَدَاءُ اللَّهِ فِي الْأَرْضِ»
رقم طبعة با وزير = (3012)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «أحكام الجنائز» (60): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد صحيح على شرط الشيخين
رقم طبعة با وزير = (3012)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «أحكام الجنائز» (60): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد صحيح على شرط الشيخين
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “লোকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে একটি জানাযা নিয়ে যায়, তখন লোকজন তার সম্পর্কে মন্দ বলে। তাদের কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “অবধারিত হয়ে গেলো।” অতঃপর লোকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে আরেকটি জানাযা নিয়ে যায়, তখন লোকজন তার সম্পর্কে ভালো বলে। তাদের কথা শুনে বলেন, “অবধারিত হয়ে গেলো।” তখন উমার রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কী অবধারিত হয়ে গেলো?” জবাবে তিনি বলেন, “ঐ জানাযা গমন করলে তারা তার সম্পর্কে মন্দ বলে, ফলে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায় আর এই জানাযা গমন করলে তারা তার সম্পর্কে ভালো বলে, ফলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর তোমরা হলে জমিনে আল্লাহর সাক্ষী।”[1]
[1] আত তায়ালিসী: ২০৬২; বাগাবী, মুসনাদু ইবনুল জা‘দ: ১৪৮৯; সহীহুল বুখারী: ১৩৬৭; সুনান বাইহাকী: ৪/৭৪-৭৫; মুসনাদ আহমাদ: ৩/১৭৯; তিরমিযী: ১০৫৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ৬০)

সহীহ ইবনু হিব্বান (3023)