2963 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، «كَانَ إِذَا اشْتَكَى قَرَأَ عَلَى نَفْسِهِ بِالْمُعَوِّذَاتِ، وَيَنْفُثُ، فَلَمَّا اشْتَدَّ وَجَعُهُ كُنْتُ أَقْرَأُ عَلَيْهِ وَأَمْسَحُ عَنْهُ بِيَدِهِ رَجَاءَ بَرَكَتِهَا»
رقم طبعة با وزير = (2952)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2775): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناد صحيح على شرط الشيخين
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হতেন, তখন তিনি নিজের উপর সূরা নাস-ফালাক পাঠ করতেন এবং ফুঁক দিতেন। অতঃপর যখন তাঁর পীড়া প্রকট হয়ে যায়, তখন আমি তাঁর উপর এসব পড়তাম আর বরকতের আশায় তাঁর হাত দিয়ে তাঁকে বুলিয়ে দিতাম।”[1]







[1] মুয়াত্তা ইমাম মালিক: ২/৯৪২; মুসনাদ আহমাদ: ৬/১০৪; সহীহুল বুখারী: ৫০১৬; সহীহ মুসলিম: ২১৯২; আবূ দাঊদ: ৪৯০২। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৭৭৫)

সহীহ ইবনু হিব্বান (2963)