2962 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْوَلِيدِ الْكِنْدِيُّ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَمْرِو بْنِ مَالِكٍ النُّكْرِيِّ، عَنْ أَبِي الْجَوْزَاءِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: كُنْتُ أُعَوِّذُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِدُعَاءِ كَانَ جِبْرِيلُ يُعَوِّذُهُ بِهِ إِذَا مَرِضَ: «أَذْهِبِ الْبَأْسَ رَبَّ النَّاسِ، تَنْزِلُ الشِّفَاءَ لَا شَافِيَ إِلَّا أَنْتَ، اشْفِ شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا» فَلَمَّا كَانَ فِي مَرَضِهِ الَّذِي تُوُفِّيَ فِيهِ، جَعَلْتُ أَدْعُو بِهَذَا الدُّعَاءِ فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ارْفَعِي يَدَكِ فَإِنَّهَا كَانَتْ تَنْفَعُنِي فِي الْمُدَّةِ»
رقم طبعة با وزير = (2951)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «الصحيحة» (3104). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن في الشواهد
رقم طبعة با وزير = (2951)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «الصحيحة» (3104). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن في الشواهد
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “(আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতার সময়) আমি তাঁকে সেসব দু‘আ পড়ে ঝাঁড়ফুঁক করতাম, যেসব দু‘আ পড়ে জিবরীল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতার সময় ঝাড়ফুঁক করতেন। দু‘আটি হলো, أَذْهِبِ الْبَأْسَ رَبَّ النَّاسِ تُنْزِلُ الشِّفاء لَا شَافِيَ إِلَّا أَنْتَ اشْفِ شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا (অসুস্থতা দূর করুন, হে মানুষের প্রভু। আপনি আরোগ্য অবতীর্ণ করুন। আপনি ছাড়া আর কোন নিরাময় দানকারী নেই। আপনি এমন নিরাময় দান করুন, যা কোন অসুস্থতাকে বাকী রাখবে না)। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সেই অসুস্থতা শুরু হয়, যেই অসুস্থতায় তিনি মারা গিয়েছেন, তখন এই দু‘আ পড়ে আমি দু‘আ করতে শুরু করি। তখন তিনি বলেন, “তোমার হাত উঠাও। কেননা এটি দীর্ঘ সময় ধরে আমাকে উপকার দিচ্ছে।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৬/২৬০; আবূ দাঊদ: ৩৮৮৩; ইবনু মাজাহ: ৩৫৩০। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (সহীহাহ: ৩১০৪)

সহীহ ইবনু হিব্বান (2962)