2947 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، حَدَّثَنَا نُوحُ بْنُ حَبِيبٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ، عَنْ أَبِيهِ، قَالَ: كَانَ رَجُلٌ يَخْتَلِفُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَ بُنَيٍّ لَهُ فَفَقَدَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالُوا: مَاتَ يَا رَسُولَ اللَّهِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَبِيهِ: «أَمَا يَسُرُّكَ أَلَا تَأْتِي بَابًا مِنْ أَبْوَابِ الْجَنَّةِ إِلَّا وَجَدْتَهُ يَنْتَظِرُكَ»
رقم طبعة با وزير = (2936)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (3/ 92). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
কুর্রা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একজন ব্যক্তি তার সন্তানের সাথে পালাক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, অতঃপর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ছেলেকে দেখতে না পেয়ে তার খোঁজ-খবর জানতে চাইলেন। তখন সাহাবীগণ বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে মারা গিয়েছে।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবাবে বললেন, “এতে কি তুমি খুশি হবে না যে, তুমি জান্নাতের যে দরজার কাছেই যাবে, সেখানেই তাকে দেখতে পাবে যে, সে তোমার জন্য প্রতিক্ষা করছে?”[1]







[1] মুসনাদ আহমাদ: ৩/৪৩৬; আত তায়ালিসী: ১০৭৫; নাসাঈ: ৪/২২; তাবারানী আল কাবীর: ১৯/৫৪; হাকিম: ১/২৮৪। শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৩/৯২)

সহীহ ইবনু হিব্বান (2947)