2946 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ مُوسَى، بِعَسْكَرِ مُكْرَمٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الْعُقَيْلِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى، عَنِ ابْنِ إِسْحَاقَ، قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ مَحْمُودِ بْنِ لَبِيدٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ مَاتَ لَهُ ثَلَاثَةٌ مِنَ الْوَلَدِ دَخَلَ الْجَنَّةَ» قَالَ: قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ وَابْنَانِ؟، قَالَ: «وَابْنَانِ». قَالَ مَحْمُودٌ: قُلْتُ لِجَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، إِنِّي لَأَرَاكُمْ لَوْ قُلْتُمْ وَاحِدًا، لَقَالَ وَاحِدًا [ص:209] قَالَ: «وَاللَّهِ أَظُنُّ ذَلِكَ»
رقم طبعة با وزير = (2935)تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «التعليق الرغيب» (3/ 92). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي
رقم طبعة با وزير = (2935)تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «التعليق الرغيب» (3/ 92). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي
জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যার তিনজন সন্তান (নাবালক অবস্থায়) মারা যায়, সে জান্নাতে প্রবেশ করবে।” রাবী বলেন, “আমরা বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুইজন সন্তান মারা গেলে?”জবাবে তিনি বলেন, “দুইজন সন্তান মারা গেলেও।” মাহমূদ রহিমাহুল্লাহ বলেন, “আমি জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমাকে বললাম, আমার ধারণা যদি আপনারা একজনের কথা জিজ্ঞেস করতেন, তবে তিনি একজনের জন্যেও এমন কথাই বলতেন।” জবাবে আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা বলেন, “আল্লাহর কসম, আমিও তা-ই ধারণা করি।”[1]
[1] শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৩/৯২)
[1] শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৩/৯২)
সহীহ ইবনু হিব্বান (2946)