2896 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخٍ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ، عَنْ ثَابِتٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ صُهَيْبٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «عَجَبًا لِأَمْرِ الْمُؤْمِنِ إِنَّ أَمْرَهُ كُلَّهُ خَيْرٌ، إِنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ، وَإِنَّ أَصَابَتْهُ ضَرَّاءُ [ص:156] صَبَرَ، وَكَانَ خَيْرًا لَهُ، وَلَيْسَ ذَلِكَ لِأَحَدٍ إِلَّا لِلْمُؤْمِنِ»
رقم طبعة با وزير = (2885)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (147): م. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
সুহাইব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মুমিন ব্যক্তির ব্যাপারটি বড়ই বিস্ময়কর। তার সমস্ত বিষয়ই কল্যাণকর। যদি তাকে সুখ-স্বচ্ছলতা পেয়ে বসে, তবে সে শুকরিয়া করে, আর যদি তাকে দুঃখ-কষ্ট পেয়ে বসে, তবে সে ধৈর্য ধারণ করে। আর এটা তার জন্য কল্যাণকর হয়ে যায়। এই ব্যাপারটি মুমিন ছাড়া আর কারো ক্ষেত্রে ঘটে না।”[1]







[1] সহীহ মুসলিম: ২৯৯৯; সুনান বাইহাকী: ৩/৩৭৫; মুসনাদ আহমাদ: ৪/৩৩২; তাবারানী: ৮/৭৩১৬; দারেমী: ২/৩১৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১৪৭)

সহীহ ইবনু হিব্বান (2896)