2895 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ حَمَّادٍ سَجَّادَةُ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ عُيَيْنَةَ، عَنْ شُعْبَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَرَّ بِامْرَأَةٍ عِنْدَ قَبْرٍ تَبْكِي، فَقَالَ: «يَا هَذِهِ، اصْبِرِي»، فَقَالَتْ: إِنَّكَ لَا تَدْرِي مَا مُصَابِي فَقِيلَ لَهَا [ص:155] بَعْدَ ذَلِكَ: هَذَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَتَتْهُ، فَقَالَتْ: لَمْ أَعْرِفْكَ
رقم طبعة با وزير = (2884)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الجنائز» (22)، ق أتم منه. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার কবরের পাশে ক্রন্দনরত এক মহিলার পাশ দিয়ে অতিক্রম করেন। তিনি তাকে বলেন, “ওহে মহিলা, ধৈর্যধারণ করো।” তখন সেই মহিলা বললো, “আপনি জানেন না, আমার কী বিপদ!” তারপর সেই মহিলাকে বলা হলো, “ইনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।” অতঃপর সেই মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলেন, “আমি আপনাকে চিনতে পারি নাই!”[1]







[1] মুসনাদ আহমাদ: ৩/১৪৩; সহীহুল বুখারী: ১২৫২; সহীহ মুসলিম: ৯২৬; আবূ দাঊদ: ৩১২৪; নাসাঈ: ১০৬৮; সুনান বাইহাকী: ৩/৬৫; বাগাবী: ১৫৩৯; তিরমিযী: ৯৮৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আল জানাইয: ২২)

সহীহ ইবনু হিব্বান (2895)