2736 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ: «فُرِضَتِ الصَّلَاةُ رَكْعَتَيْنِ رَكْعَتَيْنِ فِي الْحَضَرِ وَالسَّفَرِ، فَأُقِرَّتْ صَلَاةُ السَّفَرِ وَزِيدَ فِي الْحَضَرِ»
رقم طبعة با وزير = (2725)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «تخريج فقه السيرة» (205)، «صحيح أبي داود» (1082): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “সফর ও মুকীম উভয় অবস্থাতেই সালাত প্রথমে দুই রাকা‘আত দুই রাকা‘আত ফরয করা হয়। তারপর সফরের সালাত বহাল রাখা হয় আর মুকীম অবস্থায় সালাত বৃদ্ধি করা হয়।”[1]







[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/১৪৬; সহীহুল বুখারী: ৩৫০; সহীহ মুসলিম: ৬৮৫; আবূ দাঊদ: ১১৯৮; নাসাঈ: ১/২২৫-২২৬; মুসনাদ আহমাদ: ৬/২৭২; সুনান বাইহাকী: ৩/১৪৩; দারেমী: ১/৩৫৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৭২)

সহীহ ইবনু হিব্বান (2736)