2700 - أَخْبَرَنَا ابْنُ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، أَنَّ يَزِيدَ بْنَ أَبِي حَبِيبٍ، وَالْحَارِثَ بْنَ يَعْقُوبَ حَدَّثَاهُ، عَنْ يَعْقُوبَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْأَشَجِّ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ خَوْلَةَ بِنْتِ حَكِيمٍ السُّلَمِيَّةِ، أَنَّهَا سَمِعَتِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا نَزَلَ أَحَدُكُمْ مَنْزِلًا فَلْيَقُلْ: أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ، فَإِنَّهُ لَا يَضُرُّهُ شَيْءٌ حَتَّى يَرْتَحِلَ مِنْهُ»
رقم طبعة با وزير = (2689) [ص:419] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «يَعْقُوبُ بْنُ عَبْدِ اللَّهِ هُوَ أَخُو بُكَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْأَشَجِّ، وَالْحَارِثُ بْنُ يَعْقُوبَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْأَشَجِّ، وَالْحَارِثُ بْنُ يَعْقُوبَ هُوَ وَالِدُ عَمْرِو بْنِ الْحَارِثِ مِصْرِيٌّ»تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
খাওলা বিনতু হাকিম আস সুলামী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “যখন তোমাদের কেউ কোন জায়গায় অবস্থান করবে, তখন সে যেন বলে أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شرِّ مَا خَلَقَ ( আমি আল্লাহর পরিপূর্ণ কালিমাসমূহের মাধ্যমে আশ্রয় চাচ্ছি, সে সবের অনিষ্ট থেকে যা তিনি সৃষ্টি করেছেন), তবে সেখানে থেকে ফিরে না পর্যন্ত কোন কিছুই তার ক্ষতি সাধন করতে পারবে না।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “ইয়াকূব বিন আব্দুল্লাহ হলেন বুকাইর বিন আব্দুল্লাহ বিন আল আশাজ্জ আর হারিস বিন ইয়াকূব হলেন আমর বিন হারিস এর বাবা। তিনি একজন মিসরীয় ব্যক্তি।”







[1] সহীহ ‍মুসলিম: ২৭০৮; ইবনু মাজাহ: ৩৫৪৭; সহীহ ইবনু খুযাইমাহ: ২৫৬৭; মুসনাদ আহমাদ: ৬/৩৭৭; ইবনুস সুন্নী: ৫৩৩; তিরমিযী: ৩৪৩৭; মুয়াত্তা ইমাম মালিক: ২/৯৭৮; নাসাঈ: ৫৬১; দারেমী: ২/২৮৭; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৯২৬০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২৬৮৯)

সহীহ ইবনু হিব্বান (2700)