2657 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَحْمُودٍ السَّعْدِيُّ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ صَالِحٍ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُغِيرَةِ، قَالَ: حَدَّثَنِي مِسْعَرُ بْنُ كِدَامٍ، عَنْ مَنْصُورِ بْنِ الْمُعْتَمِرِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، أَنَّ ابْنَ مَسْعُودٍ، قَالَ: صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَزَادَ، أَوْ نَقَصَ، فَقِيلَ لَهُ: يَا رَسُولَ اللَّهِ، هَلْ حَدَثَ فِي الصَّلَاةِ شَيْءٌ؟ قَالَ: «لَوْ حَدَثَ شَيْءٌ لَنَبَّأْتُكُمُوهُ، وَلَكِنْ إِنَّمَا أَنَا بَشَرٌ أَنْسَى كَمَا تَنْسَوْنَ، فَأَيُّكُمْ شَكَّ فِي صَلَاتِهِ فَلْيَنْظُرْ أَحْرَى ذَلِكَ إِلَى [ص:382] الصَّوَابِ فَلْيُتِمَّ عَلَيْهِ، ثُمَّ يَقُومُ فَلْيَسْجُدْ سَجْدَتَيْنِ»
رقم طبعة با وزير = (2647) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «إِبْرَاهِيمُ بْنُ الْمُغِيرَةِ هَذَا خَتَنُ ابْنِ الْمُبَارَكِ عَلَى ابْنَتِهِ، ثِقَةٌ»تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله. تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح

আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার আমাদের নিয়ে সালাত আদায় করেন, যাতে তিনি কিছু কম বা বেশি করেন, অতঃপর যখন তিনি সালাত সম্পন্ন করেন, তখন আমরা বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সালাতে কোন কিছু (নতুন কোন বিধান) ঘটেছে কি?” জবাবে তিনি বলেন, “যদি সালাতের ব্যাপারে নতুন কিছু ঘটতো তবে আমি তোমাদেরকে তা জানাতাম। কিন্তু আমি একজন মানুষ, আমি ভুলে যাই, যেভাবে তোমরা ভুলে যাও। আর তোমাদের কেউ যখন তার সালাতে সন্দেহ পোষন করবে, তখন সে সঠিকতা অনুসন্ধান করবে এবং তার উপরই তার সালাতকে পূর্ণ করবে অতঃপর দুটি (সাহু) সাজদা করবে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “ইবরাহিম বিন মুগীরা হলেন আব্দুল্লাহ বিন মুবারকের মেয়ের জামাই। তিনি একজন নির্ভরযোগ্য রাবী।”
[1] মুসনাদ আহমাদ: ১/৪১৯; হুমাইদী: ৯৬; সহীহুল বুখারী: ৬৬৭১; সহীহ মুসলিম: ৫৭২; ইবনু মাজাহ: ১২১১; সহীহ ইবনু খুযাইমাহ: ১০২৮; আবূ আওয়ানা: ২/২০১-২০২; সুনান বাইহাকী: ২/১৪-১৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯৩৫)

সহীহ ইবনু হিব্বান (2657)