2656 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى بْنِ زُهَيْرٍ بِتُسْتُرَ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْمِقْدَامِ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا رَوْحُ بْنُ الْقَاسِمِ، عَنْ مَنْصُورِ بْنِ الْمُعْتَمِرِ، عَنْ إِبْرَاهِيمَ النَّخَعِيِّ، عَنْ عَلْقَمَةَ بْنِ قَيْسٍ، عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ: صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةً زَادَ فِيهَا، أَوْ نَقَصَ مِنْهَا، فَلَمَّا أَتَمَّ قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، أَحَدَثَ فِي الصَّلَاةِ شَيْءٌ؟ قَالَ: فَثَنَى رِجْلَهُ فَسَجَدَ سَجْدَتَيْنِ، ثُمَّ قَالَ: «[ص:381] لَوْ حَدَثَ فِي الصَّلَاةِ شَيْءٌ لَأَخْبَرْتُكُمْ بِهِ، وَلَكِنْ إِنَّمَا أَنَا بَشَرٌ، أَنْسَى كَمَا تَنْسَوْنَ، فَإِذَا نَسِيتُ فَذَكِّرُونِي، وَإِذَا أَحَدُكُمْ شَكَّ فِي صَلَاتِهِ فَلْيَتَحَرَّى الصَّوَابَ وَلْيَبْنِ عَلَيْهِ، ثُمَّ لْيَسْجُدْ سَجْدَتَيْنِ»
رقم طبعة با وزير = (2646)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (935)، «الإرواء» (2/ 45 - 46): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري
আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার আমাদের নিয়ে সালাত আদায় করেন, যাতে তিনি কিছু কম বা বেশি করেন, অতঃপর যখন তিনি সালাত সম্পন্ন করেন, তখন আমরা বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সালাতে কোন কিছু (নতুন কোন বিধান) ঘটেছে কি?” রাবী বলেন, “অতঃপর তিনি তাঁর পা ঘুরান এবং দুটি সাহু সাজদা করেন। তারপর তিনি বলেন, “যদি সালাতের ব্যাপারে নতুন কিছু ঘটতো, তবে আমি তোমাদেরকে তা জানাতাম। কিন্তু আমি একজন মানুষ, আমি ভুলে যাই, যেভাবে তোমরা ভুলে যাও। কাজেই যখন আমি ভুলে যাবো, তখন তোমরা আমাকে স্মরণ করিয়ে দিবে। আর তোমাদের কেউ যখন তার সালাতে সন্দেহ পোষন করবে, তখন সে সঠিকতা অনুসন্ধান করবে এবং তার উপরই তার সালাতকে প্রতিষ্ঠিত করবে অতঃপর দুটি সাহু সাজদা করবে।”[1]







[1] মুসনাদ আহমাদ: ১/৪১৯; হুমাইদী: ৯৬; সহীহুল বুখারী: ৬৬৭১; সহীহ মুসলিম: ৫৭২; ইবনু মাজাহ: ১২১১; সহীহ ইবনু খুযাইমাহ: ১০২৮; আবূ আওয়ানা: ২/২০১-২০২; সুনান বাইহাকী: ২/১৪-১৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯৩৫)

সহীহ ইবনু হিব্বান (2656)