2634 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، أَنَّهُ سَأَلَ عَائِشَةَ عَنْ صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِاللَّيْلِ، فَقَالَتْ: «[ص:361] كَانَ يُصَلِّي ثَمَانِيَ رَكَعَاتٍ، ثُمَّ يُوتِرُ، ثُمَّ يُصَلِّي رَكْعَتَيْنِ وَهُوَ جَالِسٌ، ثُمَّ يَقُومُ فَيَقْرَأُ، ثُمَّ يَرْكَعُ، وَيُصَلِّي رَكْعَتَيْنِ بَيْنَ النِّدَاءِ وَالْإِقَامَةِ مِنْ صَلَاةِ الصُّبْحِ»
رقم طبعة با وزير = (2625)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1211): م. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما
رقم طبعة با وزير = (2625)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1211): م. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما
আবূ সালামাহ (রহ.) থেকে বর্ণিত, তিনি আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সালাত সম্পর্কে জিজ্ঞেস করলে জবাবে তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাতে আট রাকা‘আত তাহাজ্জুদ সালাত আদায় করতেন এবং এক রাকা‘আত বিতর আদায় করতেন। তারপর তিনি বসে দুই রাকা‘আত সালাত আদায় করতেন। তারপর তিনি দাঁড়াতেন অতঃপর কিরা‘আত পাঠ করতেন, তারপর রুকূ‘ করতেন এবং ফজরের আযান ও ইকামতের মাঝে দুই রাকা‘আত সালাত আদায় করতেন।”[1]
[1] বাগাবী: ৯৬৪; সহীহ মুসলিম: ৭৩৮; আবূ দাঊদ: ১৩৪০; নাসাঈ: ৩/২৫১; সহীহ বুখারী: ১১৫৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২১১)

সহীহ ইবনু হিব্বান (2634)