2632 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى بْنُ حَمَّادٍ النَّرْسِيُّ، قَالَ: حَدَّثَنَا وُهَيْبُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، [ص:360] عَنْ عَائِشَةَ، قَالَتْ: «مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي شَيْئًا مِنْ صَلَاةِ اللَّيْلِ جَالِسًا حَتَّى دَخَلَ فِي السِّنِّ، فَجَعَلَ يَقْرَأُ، فَإِذَا بَقِيَ عَلَيْهِ مِنَ السُّورَةِ ثَلَاثُونَ آيَةً أَوْ أَرْبَعُونَ آيَةً، قَامَ فَقَرَأَ، ثُمَّ رَكَعَ»
رقم طبعة با وزير = (2623)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (2500). تنبيه!! رقم (2500) = (2509) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রাতের কোন সালাত বসে আদায় করতে দেখি নাই, যতদিন না তিনি বয়োঃবৃদ্ধ হয়ে যান, তখন তিনি (বসে দীর্ঘ) কিরা‘আত করতেন, অতঃপর যখন সূরার ৩০ আয়াত বা ৪০ আয়াত বাকি থাকতো, তখন তিনি দাঁড়াতেন অতঃপর তা পাঠ করতেন তারপর রুকূ‘ করতেন।”[1]







[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১২৪০; মুয়াত্তা ইমাম মালিক: ১/১৩৭; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪০৯৭; মুসনাদ আহমাদ: ৬/৪৬; হুমাইদী: ১৯২; সহীহ আল বুখারী: ১১১৮; সহীহ মুসলিম: ৭৩১; আবূ দাঊদ: ৯৫৩; নাসাঈ: ৩/২২০; ইবনু মাজাহ: ১২২৭; তাহাবী: ১/৩৩৮; সুনান বাইহাকী: ২/৪৯০; বাগাবী: ৯৭৯; তিরমিযী: ৩৭৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮৭৯)

সহীহ ইবনু হিব্বান (2632)