2619 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا مُؤَمَّلُ بْنُ هِشَامٍ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عُلَيَّةَ، عَنْ مَنْصُورِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي إِسْحَاقَ الْهَمْدَانِيِّ، عَنْ مَسْرُوقٍ، أَنَّهُ دَخَلَ عَلَى عَائِشَةَ فَسَأَلَهَا عَنْ صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِاللَّيْلِ، فَقَالَتْ: «كَانَ يُصَلِّي ثَلَاثَ عَشْرَةَ رَكْعَةً مِنَ اللَّيْلِ، ثُمَّ إِنَّهُ صَلَّى إِحْدَى عَشْرَةَ رَكْعَةً تَرَكَ رَكْعَتَيْنِ، ثُمَّ قُبِضَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ قُبِضَ وَهُوَ يُصَلِّي مِنَ اللَّيْلِ تِسْعَ رَكَعَاتٍ آخِرَ صَلَاتِهِ مِنَ اللَّيْلِ وَالْوِتْرِ، ثُمَّ رُبَّمَا جَاءَ إِلَى فِرَاشِي هَذَا، فَيَأْتِيهِ بِلَالٌ فَيُؤْذِنُهُ بِالصَّلَاةِ»
رقم طبعة با وزير = (2612)تحقيق الشيخ ناصر الدين الألباني: منكر - «الضعيفة» (6366)، «ضعيف أبي داود» (242). تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات رجال الصحيح
رقم طبعة با وزير = (2612)تحقيق الشيخ ناصر الدين الألباني: منكر - «الضعيفة» (6366)، «ضعيف أبي داود» (242). تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات رجال الصحيح
মাসরূক রহিমাহুল্লাহ বলেন যে, তিনি একবার আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহার কাছে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের সালাত সম্পর্কে জিজ্ঞেস করেন। তখন আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা জবাবে বলেন, “তিনি রাতে ১৩ রাকা‘আত সালাত আদায় করতেন। তারপর তিনি ১১ রাকা‘আত সালাত আদায় করেন; দুই রাকা‘আত ছেড়ে দেন। তারপর যখন তাঁকে মৃত্যু দেওয়া হয়, সেসময় তিনি নয় রাকা‘আত সালাত আদায় করেন। এটা রাতের শেষের ও বিতরের সালাত। তারপর তিনি কখনো কখনো আমার বিছানায় আসতেন। অতঃপর বিলাল রাদ্বিয়াল্লাহু আনহু তাঁর কাছে আসতেন এবং সালাতের কথা জানাতেন।”[1]
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১১৬৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে মুনকার বা দুর্বল বলেছেন। (যঈফ আবূ দাঊদ: ২৪২)
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১১৬৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে মুনকার বা দুর্বল বলেছেন। (যঈফ আবূ দাঊদ: ২৪২)
সহীহ ইবনু হিব্বান (2619)