2618 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ السَّامِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ الْمَقَابِرِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، قَالَ: أَخْبَرَنِي حُمَيْدٌ الطَّوِيلُ، قَالَ: سُئِلَ أَنَسُ بْنُ مَالِكٍ عَنْ صَوْمِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «كَانَ يَصُومُ مِنَ الشَّهْرِ حَتَّى نَرَى أَنَّهُ لَا يُرِيدُ أَنْ يُفْطِرَ مِنْهُ شَيْئًا، وَيُفْطِرُ مِنَ [ص:350] الشَّهْرِ حَتَّى نَرَى أَنَّهُ لَا يُرِيدُ أَنْ يَصُومَ مِنْهُ شَيْئًا، وَكُنْتَ لَا تَشَاءُ أَنْ تَرَاهُ مِنَ اللَّيْلِ مُصَلِّيًا إِلَّا رَأَيْتَهُ مُصَلِّيًا، وَلَا نَائِمًا إِلَّا رَأَيْتَهُ»
رقم طبعة با وزير = (2609)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «مختصر الشمائل» (253): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
হুমাইদ আত তবীল থেকে বর্ণিত, তিনি বলেন “আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সিয়াম সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি জবাবে বলেন, “তিনি কোন মাসে (এতো অধিক পরিমাণ) সিয়াম রাখতেন যে, আমরা মনে করতাম যে, হয়তো তিনি এই মাসে কোন সিয়াম ছেড়ে দিবেন না আবার কোন মাসে সিয়াম ছেড়ে দিতেন, এমনকি আমরা মনে করতাম যে, তিনি হয়তো এই মাসে কোন সিয়াম রাখবেন না। আর তুমি যদি তাঁকে রাতে সালাতরত অবস্থায় দেখতে চাও, তবে তাঁকে তুমি সালাতরত অবস্থায় দেখতে পাবে, আবার তুমি যদি তাঁকে রাতে ঘুমন্ত অবস্থায় দেখতে চাও, তবে তাঁকে তুমি ঘুমন্ত অবস্থায় দেখতে পাবে।”[1]







[1] তিরমিযী: ৭৬৯; মুসনাদ আবী ইয়ালা: ৩৮৫২; নাসাঈ: ৩/২১৩-২১৪; বাগাবী: ৯৩২; ‍মুসনাদ আহমাদ: ৩/১০৪; সহীহুল বুখারী: ১১৪১; সুনান বাইহাকী: ৩/১৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুখতাসারুশ শামাইল: ২৫৩)

সহীহ ইবনু হিব্বান (2618)