2549 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى بْنُ حَمَّادٍ النَّرْسِيُّ، قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ الْقُمِّيُّ، قَالَ: حَدَّثَنَا عِيسَى بْنُ جَارِيَةَ، قَالَ: حَدَّثَنَا جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: جَاءَ أُبَيُّ بْنُ كَعْبٍ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، كَانَ مِنِّي اللَّيْلَةَ شَيْءٌ فِي رَمَضَانَ، قَالَ: «وَمَا ذَاكَ يَا أُبَيُّ؟ » قَالَ: نِسْوَةٌ فِي دَارِي قُلْنَ: إِنَّا لَا نَقْرَأُ الْقُرْآنَ، فَنُصَلِّي بِصَلَاتِكَ، قَالَ: فَصَلَّيْتُ بِهِنَّ ثَمَانِيَ رَكَعَاتٍ، ثُمَّ أَوْتَرْتُ، قَالَ: فَكَانَ شِبْهُ الرِّضَا، وَلَمْ يَقُلْ شَيْئًا
رقم طبعة با وزير = (2540)تحقيق الشيخ ناصر الدين الألباني: ضعيف - «صلاة التراويح» (79 - 80). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده ضعيف
জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার উবাই বিন কা‘ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রমযানের আজকের রাতে আমার একটা ঘটনা ঘটে গেছে!” তিনি জিজ্ঞেস করেন, “হে উবাই, সেটা কী?” জবাবে তিনি বলেন, “আমার বাড়ির মহিলারা আমাকে বলেছে, “আমরা তো কুরআন পাঠে পারদর্শী নই, কাজেই আমরা আপনার সাথে সালাত আদায় করতে চাই।” তিনি বলেন, “তারপর আমি তাদের নিয়ে আট রাকা‘আত সালাত আদায় করি তারপর বিতর সালাত আদায় করি।” জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা বলেন, “তাঁর অবস্থা সন্তুষ্টির মতোই ছিল এবং তিনি তাকে কোন কিছুই বললেন না।”[1]







[1] মুসনাদ আবী ইয়ালা: ১৮০১; হাইসামী, মাজমাউয যাওয়াইদ: ২/৭৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ যঈফ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (সালাতুত তারাবীহ: ৭৯-৮০)

সহীহ ইবনু হিব্বান (2549)