2548 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا جَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: ذَكَرْنَا لَيْلَةَ الْقَدْرِ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَمْ مَضَى مِنَ الشَّهْرِ؟ » فَقُلْنَا: مَضَى اثْنَانِ وَعِشْرُونَ يَوْمًا، وَبَقِيَ ثَمَانٌ، فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا، بَلْ مَضَى اثْنَانِ وَعِشْرُونَ يَوْمًا، وَبَقِيَ سَبْعٌ، الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ يَوْمًا، فَالْتَمِسُوهَا اللَّيْلَةَ»
رقم طبعة با وزير = (2539)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2008). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما
رقم طبعة با وزير = (2539)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2008). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে লাইলাতুল কদর সম্পর্কে আলোচনা করলে, তিনি বলেন, “রমযানের কতদিন বাকী আছে?” আমরা বললাম, “২২ দিন চলে গেছে আর ৮ দিন আছে।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “না, বরং ২২ দিন গত হয়েছে আর ৭ দিন বাকী আছে। এই মাস ২৯ দিনের। কাজেই তোমরা এই রাতে তা (লাইলাতুল কদর) অন্বেষন করো।”[1]
[1] মুসনাদ আহমাদ: ২/২৫১; ইবনু মাজাহ: ১৬৫৬; সুনান বাইহাকী: ৪/৩১০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০০৮)

সহীহ ইবনু হিব্বান (2548)