2539 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ أَيُّوبَ، عَنِ الْقَاسِمِ الشَّيْبَانِيِّ، عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ أَنَّهُ رَأَى قَوْمًا يُصَلُّونَ الضُّحَى فِي مَسْجِدِ قُبَاءَ، فَقَالَ: لَقَدْ عَلِمُوا أَنَّ الصَّلَاةَ فِي غَيْرِ هَذِهِ السَّاعَةِ أَفْضَلُ، إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «صَلَاةُ الْأَوَّابِينَ حِينَ تَرْمَضُ الْفِصَالُ»
رقم طبعة با وزير = (2530)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما
যাইদ বিন আরকাম রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে, তিনি একদল লোককে মাসজিদে কুবায় চাশতের সালাত আদায় করতে দেখেছেন। অতঃপর তিনি বলেন, “নিশ্চয়ই এরা জানেন যে, এই সময় ছাড়া অন্য সময়ে এই সালাত পড়া উত্তম। নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “সালাতুল আওয়াবীন (আদায় করার সময় হলো) যখন উটের বাচ্চার পা সূর্যতাপে উত্তপ্ত হয়।”[1]







[1] সহীহ মুসলিম: ৭৪৮; মুসনাদ আহমাদ: ৪/৩৬৭; সুনান বাইহাকী: ৩/৪৯; তাবারানী আস সাগীর: ১৫৫; সহীহ ইবনু খুযাইমাহ: ২/২৩০; আবূ আওয়ানা: ২/২৭০; আত তায়ালিসী: ৬৮৭; তাবারানী আল কাবীর: ৫১০৮; বাগাবী: ১০১০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২৫৩০।)

সহীহ ইবনু হিব্বান (2539)