2538 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، حَدَّثَنَا حَرْمَلَةُ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ بْنِ نَوْفَلٍ، أَنَّ أَبَاهُ قَالَ: سَأَلْتُ وَحَرَصْتُ عَلَى أَنْ أَجِدَ أَحَدًا مِنَ النَّاسِ يُخْبِرُنِي، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَبَّحَ سُبْحَةَ الضُّحَى، فَلَمْ أَجِدْ أَحَدًا يُخْبِرُنِي عَنْ ذَلِكَ غَيْرَ أُمِّ هَانِئٍ بِنْتِ أَبِي طَالِبٍ، أَخْبَرَتْنِي «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَى بَعْدَ ارْتِفَاعِ النَّهَارِ يَوْمَ الْفَتْحِ، فَأَمَرَ بِثَوْبٍ، فَسُتِرَ عَلَيْهِ، فَاغْتَسَلَ ثُمَّ قَامَ فَرَكَعَ ثَمَانِيَ رَكَعَاتٍ، لَا أَدْرِي أَقِيَامُهُ فِيهَا أَطْوَلُ أَمْ رُكُوعُهُ أَمْ سُجُودُهُ، كُلُّ ذَلِكَ مُتَقَارِبَةٌ»، قَالَتْ: «فَلَمْ أَرَهُ سَبَّحَهَا قَبْلُ وَلَا بَعْدُ»
رقم طبعة با وزير = (2529)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - المصدر نفسه: ق، ومضى نحوه (1185). تنبيه!! رقم (1185) = (1188) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
আব্দুল্লাহ বিন হারিস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি জানতে চেয়েছি আর আমার খুব আগ্রহ ছিল যে, আমি এমন কাউকে পাবো যিনি আমাকে হাদীস বর্ণনা করবে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চাশতের সালাত আদায় করেছেন। কিন্তু উম্মু হানী বিনতু আবী তালিব ব্যতিত আমি আর কাউকে পেলাম না, যিনি আমাকে এই ব্যাপারে খবর দিতে পারেন। তিনি আমাকে জানিয়েছেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কা বিজয়ের দিন সূর্য ঊর্ধাকাশে উঠার পর আসেন এবং একটি কাপড় দিয়ে পর্দা করার আদেশ দেন। ফলে তাঁর জন্য পর্দা করে দেওয়া হলো। অতঃপর তিনি গোসল করেন তারপর দাঁড়িয়ে আট রাকা‘আত সালাত আদায় করেন। আমি জানি না, তাঁর কিয়াম দীর্ঘ ছিল, নাকি রুকু‘ নাকি সাজদা দীর্ঘ ছিল। বস্তুত এসব কিছুই ছিল কাছাকাছি পর্যায়ের।” রাবী বলেন, “আমি তাঁকে এই সালাত আগে বা পরে কখন আদায় করতে দেখিনি।”[1]







[1] সহীহ মুসলিম: ১/৪৯৮; মুসনাদ আহমাদ: ২/৩৪৬; তাবারানী আল কাবীর: ২৪/৪২২; হুমাইদী: ৩৩২; ইবনু মাজাহ: ১৩৭৯; আত তায়ালিসী: ১৬২০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৪০৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪৬৪।)

সহীহ ইবনু হিব্বান (2538)