2500 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا دَاوُدُ بْنُ رُشَيْدٍ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَأَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ، قَالَا: «دَخَلَ سُلَيْكٌ الْغَطَفَانِيُّ الْمَسْجِدَ، وَالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ، فَأَمَرَهُ أَنْ يُصَلِّيَ رَكْعَتَيْنِ». «تَفَرَّدَ بِهِ حَفْصُ بْنُ غِيَاثٍ، وَهُوَ قَاضِي الْكُوفَةِ قَالَهُ الشَّيْخُ». [1: 67]
رقم طبعة با وزير = (2491)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1022): م - جابر. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين غير أبي سفيان- وهو طلحة بن نافع- فإن البخاري روى له مقرونا بغيره.
জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুতবা দিচ্ছিলেন এমন অবস্থায় সুলাইক আল গাতফানী রাদ্বিয়াল্লাহু আনহু মাসজিদে প্রবেশ করেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে দুই রাকা‘আত সালাত আদায় করার নির্দেশ দেন।”[1] এই হাদীসটি হাফস বিন গিয়াস এককভাবে বর্ণনা করেছেন। তিনি কুফার একজন কাজী। এটি আমার উস্তাদ বলেছেন।”







[1] মুসনাদ আবী ইয়ালা: ১০৫; ইবনু মাজাহ: ১১১৪; আবূ দাঊদ: ১১১৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/১১০; তাহাবী: ১/৩৬৫। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০২২)

সহীহ ইবনু হিব্বান (2500)