2367 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا كَانَ [ص:132] أَحَدُكُمْ يُصَلِّي فَلَا يَدَعْ أَحَدًا يَمُرُّ بَيْنَ يَدَيْهِ وَلْيَدْرَأْهُ مَا اسْتَطَاعَ، فَإِنْ أَبَى فَلْيُقَاتِلْهُ، فَإِنَّمَا هُوَ شَيْطَانٌ». [2: 83]
رقم طبعة با وزير = (2361)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (694): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غيرعبد الرحمن بن أبي سعيد فمن رجال مسلم وهو ثقة.
আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ সালাত আদায় করবে, তখন তার সামনে দিয়ে কাউকে অতিক্রম করার জন্য ছাড় দিবে না বরং সে সাধ্যমত তাকে প্রতিহত করবে। যদি সে অস্বীকৃতি জানায় তবে তার সাথে লড়াই করবে। কেননা সে একটা শয়তান।”[1]







[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/১৫৪; মুসনাদ আহমাদ: ৩/৩৪; দারেমী: ১/৩২৮; সহীহ মুসলিম: ৫০৫; আবূ দাঊদ: ৬৯৭; নাসাঈ: ২/৬৬; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৪৬০; ইবনুল জারূদ: ১৬৭; আবূ আওয়ানা: ২/৪৩; সুনান বাইহাকী: ২/২৬৭; সহীহ ইবনু খুযাইমাহ: ৮১৬; আবূ ইয়ালা: ১২৪৮; সহীহ আল বুখারী: ৫০৯; সহীহ ইবনু খুযাইমাহ: ৮০৮; সুনান বাইহাকী: ২/২৬৮; নাসাঈ: ৮/৬১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৪৯৪)

সহীহ ইবনু হিব্বান (2367)